আন্তর্জাতিক মঞ্চ। চারদিকে হলিউডের তাবড় তাবড় অভিনেতাদের ভিড়। তার মাঝেও নজর কাড়লেন উপস্থাপিকা আলিয়া। শরীরে স্পষ্ট আত্মবিশ্বাসের ছাপ। মুখে হিন্দি ভাষা। লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে ‘বাফটা’র মঞ্চে দাঁড়িয়ে আলিয়া যেন প্রমাণ দিলেন তিনি ‘সাচ্চা ভারতীয়’।


আরও পড়ুন:
‘বাফটা’র অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ওই ভিডিওটিতে স্পষ্ট দেখা গিয়েছে, হিন্দিতে ‘নমস্কার’ বলে উপস্থাপনা শুরু করলেন আলিয়া। তিনি গড়গড় করে বললেন, “আগলা অ্যাওয়ার্ড এক অ্যাইসি ফিল্ম কে লিয়ে হ্যায়, জো আংরেজি মে নাহি হে।” অর্থাৎ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “এবারের পুরস্কার এমন একটি ছবি জিতেছে, যেটি ইংরাজিতে তৈরি নয়।” এরপর অবশ্য তিনি ইংরাজিতেও বক্তব্য রাখেন। নিজের মাতৃভাষার প্রতি আলিয়ার আবেগে মুগ্ধ অনুরাগীরা। সোশাল মিডিয়ায় তাই নিমেষে ভাইরাল ভিডিওটি। সকলেই তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
‘বাফটা’র মঞ্চে গুচির পোশাকে তাক লাগালেন আলিয়া। রুপোলি সিকুইন্সের হল্টার নেক গাউনে অনবদ্য কাপুরবধূ। সঙ্গে সাদা লোমশ স্টোল। সবমিলিয়ে যেন অনন্য রণবীর ঘরনি। এর আগে ইটালিয়ান ব্র্যান্ড গুচির শাড়িতে কানের রেড কার্পেটে যেন ঝড় তুলেছিলেন অভিনেত্রী। তার আগে মেট গালার লাল গালিচায় পশ্চিমী বিনোদুনিয়ার তারকাদের ভিড়ে হেঁটে তাক লাগিয়েছিলেন আলিয়া। এবার ‘বাফটা’য় নিজেকে প্রমাণ করলেন তিনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
