‘সচেতন সিদ্ধান্ত, এটাই বিদায়ের সঠিক সময়’, চাপের মুখে ইস্তফা জল্পনা উড়িয়ে বললেন আনন্দ বোস

‘সচেতন সিদ্ধান্ত, এটাই বিদায়ের সঠিক সময়’, চাপের মুখে ইস্তফা জল্পনা উড়িয়ে বললেন আনন্দ বোস

রাজ্য/STATE
Spread the love


ভোটের আগে আচমকা রাজ্যপাল সিভি আনন্দ বোসের ইস্তফা নিয়ে এখনও আলোচনা শেষ হয়নি। তিনি কোনও চাপের মুখে পড়ে এই সিদ্ধান্ত নিয়েছেন, এমন জল্পনা চলছে। মুখ্যমন্ত্রীই এ বিষয়ে বিজেপির দিকে ইঙ্গিত করেছেন।কিন্তু এর  মাঝে রবিবার কলকাতায় ফিরে এনিয়ে মুখ খুললেন সিভি আনন্দ বোস নিজেই। দমদম বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে কিছুটা দার্শনিক সুরেই জানালেন, ”এটা আমার সচেতন সিদ্ধান্ত। এটাই বিদায় নেওয়ার সঠিক সময়। একজন গেলে তবেই তো আরেকজন আসবে।”

করজোড়ে প্রণাম করে এও জানালেন, বাংলায় তিনি যে সময় কাটিয়েছেন, তা সুন্দর অভিজ্ঞতা। এখন তিনি চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের ভোটারও হয়েছেন। তা দ্বিগুণ আনন্দের। তবে পরবর্তী পরিকল্পনা সম্পর্কে এখনও মুখ কুলুপ আনন্দ বোসের। আসন্ন ভোটে লড়াই কিংবা সম্পূর্ণ অন্য ক্ষেত্রে কাজ – কোনও পরিকল্পনাই নেই তাঁর, তেমনই ইঙ্গিত দিলেন বাংলার বিদায়ী রাজ্যপাল।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *