সংখ্যালঘুদের নিয়ে বিতর্কিত মন্তব্য, অর্জুন সিংয়ের বিরুদ্ধে টিটাগড় থানায় অভিযোগ দায়ের

সংখ্যালঘুদের নিয়ে বিতর্কিত মন্তব্য, অর্জুন সিংয়ের বিরুদ্ধে টিটাগড় থানায় অভিযোগ দায়ের

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


বিপাকে বিজেপি নেতা অর্জুন সিং। বারাকপুরের তারকা বিধায়ক রাজ চক্রবর্তীকে আক্রমণ করতে গিয়ে সংখ্যালঘুদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়। এরপরেই অর্জুন সিংয়ের বিরুদ্ধে টিটাগড় থানায় অভিযোগ দায়ের করল দমদম-বারাকপুর সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেল। আজ শনিবার এহেন অভিযোগ দায়ের করা হয়। শুধু তাই নয়, বিজেপি নেতার বিরুদ্ধে বিক্ষোভও দেখানো হয়। যেখানে বিতর্কিত মন্তব্যে পুলিশ যাতে ব্যবস্থা নেয় সেই দাবি জানানো হয়।

বিজেপি নেতার বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। বেশ কয়েকটি ক্ষেত্রে হাই কোর্ট তাঁকে রক্ষাকবচও দিয়েছে। এর মধ্যেই ফের অভিযোগ অর্জুন সিংয়ের বিরুদ্ধে। জানা যায়, রাজ চক্রবর্তীকে আক্রমণ করতে গিয়ে তাঁর বিরুদ্ধে সংখ্যালঘু মহিলাদের দিয়ে খারাপ কাজ করানোর অভিযোগ তুলেছিলেন তিনি। এরপরেই এদিন বিক্ষোভে ফেটে পড়েন দমদম-বারাকপুর সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেলের সদস্যরা। 

আরও পড়ুন:

এলাকার সংখ্যালঘু মহিলাদের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের হয়। শুধু তাই নয়, থানায় অভিযোগ জানানোর আগে বিক্ষোভ দেখিয়ে অর্জুন সিংয়ের কুশপুতুল দাহ করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারী সুলতানা বেগম, নাজিমা বিবিরা বলেন, “মুসলিম মহিলাদের সম্মানহানি কোনভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এর বিচার চাই। পুলিশ ব্যবস্থা নিলে ভালো, না হলে আমরাই যা করার করবো।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *