শ্রীনিধিকে গোলের মালা, বড় জয় দিয়ে শিল্ড অভিযান শুরু ইস্টবেঙ্গলের

শ্রীনিধিকে গোলের মালা, বড় জয় দিয়ে শিল্ড অভিযান শুরু ইস্টবেঙ্গলের

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএফএ শিল্ডকে যে গুরুত্ব দিয়েই দেখছেন তাঁরা, তা ইস্টবেঙ্গল কোচের বক্তব্যেই পরিষ্কার হয়ে গিয়েছিল। শিল্ডের প্রথম ম্যাচেই তারই প্রতিফলন দেখা গেল। বুধবার কল্যাণীতে শিল্ডের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ শ্রীনিধি ডেকান। হায়দরাবাদের দলটির বিরুদ্ধে কেবল ফেভারিট হিসাবে নামাই নয়, তাদের গোলের মালা পরিয়ে জয় পেয়ে শিল্ড অভিযান শুরু ইস্টবেঙ্গলের।

এদিন শুরু থেকেই উজ্জীবিত ফুটবল উপহার দেন অস্কার ব্রুজোর ছেলেরা। প্রেসিং ফুটবল খেলে বল দখলের লড়াইয়ে প্রথম থেকেই শ্রীনিধিকে টেক্কা দেয় ইস্টবেঙ্গল। বিদেশিহীন শ্রীনিধির বক্সে বারবার আক্রমণ শানাচ্ছিল বিপিন সিং, ক্রেসপোরা। ২১ মিনিটের মাথায় ফ্রিকিক পায় ইস্টবেঙ্গল। মিগুয়েলের শট শ্রীনিধির গোলরক্ষক আদিল ফৈজাল বাঁচালেও ফিরতি বল চলে আসে অরক্ষিত জয় গুপ্তার কাছে। তিনি বল জালে জড়িয়ে দিতে ভুল করেননি লাল-হলুদের হয়ে প্রথমবার মাঠে নামা ২৪ বছর বয়সি এই ফুটবলার। ৩৮ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন সল ক্রেসপো। ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় ইস্টবেঙ্গল। 

শ্রীনিধিকে ম্যাচে ফিরতে গেলে অবিশ্বাস্য কিছু করতে হত। সেটা হয়নি। দ্বিতীয়ার্ধ আরও ক্ষিপ্র গতিতে শুরু করে ইস্টবেঙ্গল। ৪৮ মিনিটে হামিদ আহদাদের ৩-০ গোলে এগিয়ে যায় লাল-হলুদ। ৫২ মিনিটে ফের গোল। এবার গোলদাতা জিকসন সিং। 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *