শুধু তোমাকেই ভালোবেসে… এক, দুই নাকি তিন! জীবনে কতবার সত্যিকারের প্রেমে পড়া সম্ভব?

শুধু তোমাকেই ভালোবেসে… এক, দুই নাকি তিন! জীবনে কতবার সত্যিকারের প্রেমে পড়া সম্ভব?

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


জীবন-মৃত্যুর মতোই সত্য প্রেম। কখন কে যে কার প্রেমে পড়ে যায়, তা বুঝবে এমন সাধ্য কার! এক্ষেত্রে কোনও হিসেব নিকেশই কাজ করে না। প্রেম-বিচ্ছেদ, আবার প্রেমও খুবই স্বাভাবিক বিষয়। তবে প্রেম নিয়ে মানুষের উৎসাহ, আগ্রহ, প্রশ্নের শেষ নেই। সেরকমই একটি প্রশ্ন হল, কতবার প্রেমে পড়ে মানুষ? একবার, দুবার, তিনবার নাকি আরও বেশি? চলুন আজ জেনে নেওয়া যাক সেটাই।

lovelove
প্রতীকী ছবি

আরও পড়ুন:

এপ্রশ্নের উত্তর খুঁজতে গবেষণা চালানো হয়েছিল প্রায় ১০ হাজার অবিবাহিত পুরুষ ও মহিলার উপর। সেখানেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দেখা গিয়েছে, এক তৃতীয়াংশই নাকি প্রেমে পড়েছে দুবার। ১১ শতাংশ মানুষ নাকি প্রেমে পড়েছেন তিনবার বা চারবার! তবে অবাক করা উত্তর দিয়েছে ১৪ শতাংশ। তাঁরা জানিয়েছেন, তাঁরা নাকি কখনও প্রেমেই পড়েনি।

দেখা গিয়েছে, এক তৃতীয়াংশই নাকি প্রেমে পড়েছে দুবার। ১১ শতাংশ মানুষ নাকি প্রেমে পড়েছেন তিনবার বা চারবার! তবে অবাক করা উত্তর দিয়েছে ১৪ শতাংশ। তাঁরা জানিয়েছেন, তাঁরা নাকি কখনও প্রেমেই পড়েনি।

Know these important things about Love and FriendshipKnow these important things about Love and Friendship
ছবি: সংগৃহীত

তবে একজন মানুষ কতবার প্রেমে পড়বেন তা নির্ভর করে একেবারেই ব্যক্তির উপর। কারও মতে, প্রেম একবারই হয়। বিচ্ছেদের পরও তা থেকে যায় মনের গভীরে। জীবনে নতুন কেউ এলেও সেই জায়গা দখল করতে পারে না। তবে তার মানে কিন্তু এটা নয় যে তিনি সঙ্গীকে ভালোবাসেন না। তাঁদের মতে প্রথম প্রেম বিষয়টাই আলাদা। এদিকে কারও কাছে দ্বিতীয় প্রেমই আসল প্রেম। কারণ, প্রথম ভুলভ্রান্তি শুধরে নিয়েই দ্বিতীয়বার সম্পর্কে জড়ান সকলে। কেউ আবার মনে করেন তৃতীয় প্রেমই জীবনের আসল প্রেম। তবে জ্যোতিষ শাস্ত্র বলে, রাশির ওপর ভিত্তি করে মানুষের জীবনে প্রেমে পড়ার সংখ্যা ভিন্ন হয়।  

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *