শুধু ড্রোনের জন্যই রানওয়ে হচ্ছে উত্তরপ্রদেশে! সিঁদুরের শিক্ষা নিয়ে বড় উদ্যোগ সেনার

শুধু ড্রোনের জন্যই রানওয়ে হচ্ছে উত্তরপ্রদেশে! সিঁদুরের শিক্ষা নিয়ে বড় উদ্যোগ সেনার

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


দেশে প্রথমবার শুধু ড্রোনের জন্য তৈরি হচ্ছে রানওয়ে! অপারেশন সিঁদুরের শিক্ষা নিয়ে দেশের নিরাপত্তাকে আরও জোরদার করতেই এই সিদ্ধান্ত সেনার। মূলত আকাশসীমাকে নিশ্ছিদ্র করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। কোথায় হচ্ছে এই রানওয়ে?

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও) তৈরি করছে এই রানওয়ে। উত্তরপ্রদেশের মেরঠে ৯০০ একর জমিতে তৈরি হচ্ছে নতুন রানওয়ে। খবরে প্রকাশ, ২১১০ মিটার দীর্ঘ এবং ৪৫ মিটার চওড়া এই রানওয়ে শুধুমাত্র ড্রোনের জন্যই তৈরি করা হচ্ছে। তবে প্রয়োজনে সি-২৯৫ এবং সি-১৩০ শ্রেণির বিমানও অনায়াসে এখানে ওঠানামা করতে পারবে।

অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে তৈরি হচ্ছে এই রানওয়ে। এই রানওয়েতে ছোট ও বড় বিভিন্ন প্রযুক্তির ড্রোন মোতেয়েন থাকবে। প্রয়োজন যা ব্যবহার করবে ভারতীয় সেনা। উল্লেখ্য, আধুনিক যুদ্ধে ক্রমশ ড্রোনের ভূমিকা বাড়ছে। নজরদারি এবং হামলা দুই ক্ষেত্রেই কার্যকরী ভূমিকা নিচ্ছে ড্রোন। বিশেষ করে সিঁদুর অভিযানের সময় এই অভিজ্ঞতা হয়েছে সেনার। সেকথা মাথায় রেখেই মেরঠে ড্রোন ঘাঁটি নির্মাণ হচ্ছে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *