শীতের আমেজ কাটতেই বৃষ্টির আভাস, আগামী সপ্তাহেই ভিজতে পারে বাংলা!

শীতের আমেজ কাটতেই বৃষ্টির আভাস, আগামী সপ্তাহেই ভিজতে পারে বাংলা!

রাজ্য/STATE
Spread the love


শীতের আমেজ এখনও পুরোপুরি কাটেনি। জেলার দিকে এখনও ভোর ও রাতের দিকে অনুভূত হচ্ছে হালকা শিরশিরানি। এই পরিস্থিতিতেই বৃষ্টির আভাস! আগামী সপ্তাহেই নাকি ভিজবে রাজ্যের বেশ কয়েকটি জেলা, এমনটাই জানাল হাওয়া অফিস। সোমবার ও মঙ্গলবার বৃষ্টিতে ভাসতে পারে উপকূলের জেলাগুলো। 

আরও পড়ুন:

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ শক্তি হারাচ্ছে। এদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকার নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে। যার অভিমুখ উত্তর ও উত্তর পশ্চিম দিক। যা আগামী ২৪ ঘণ্টায় পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে আরও শক্তিশালী রূপে। এর প্রভাবে আগামী সপ্তাহে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গে। বাংলার পাশাপাশি ওড়িশা ও সংলগ্ন উপকূলের জেলাতেও বৃষ্টির সম্ভাবনা। একইসঙ্গে উর্ধ্বমুখী হবে পারদ।  শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মধ্যে কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। উপকূল সংলগ্ন জেলার তাপমাত্রা থাকবে ১৯ থেকে ২১ ডিগ্রির মধ্যে।

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ শক্তি হারাচ্ছে। এদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকার নতুন করে নিম্নচাপ তৈরি হবে। যার অভিমুখ উত্তর ও উত্তর পশ্চিম দিক। যা আগামী ২৪ ঘণ্টায় পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে আরও শক্তিশালী রূপে। এর প্রভাবে আগামী সপ্তাহে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গে।

আগামী কয়েকদিনে উত্তরবঙ্গেও বাড়বে তাপমাত্রা। সপ্তাহান্তে সর্বনিম্ন ও সর্বোচ্চ, দুই তাপমাত্রাই বাড়তে পারে। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় আগামী কয়েকদিনে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। কালিম্পং-সহ সমতল সংলগ্ন এলাকায় ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। শিলিগুড়ি, মালদহ ও সংলগ্ন জেলাতে ১৬ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে পারদ। 

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *