শিয়ালদহ-লালগোলা ফাস্ট প্যাসেঞ্জারে আগুন, আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের

শিয়ালদহ-লালগোলা ফাস্ট প্যাসেঞ্জারে আগুন, আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


কল্যাণ চন্দ, বহরমপুর: শিয়ালদহ-লালগোলা ফাস্ট প্যাসেঞ্জারে আগুন। গাছ পড়ে একটি কামরায় আগুন ধরে যায়। বুধবার রাতে মুর্শিদাবাদের রেজিনগর থানার দাদপুর এলাকায় এই ঘটনাটি ঘটে। তাতে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ট্রেনটি এখনও দাঁড়িয়ে রয়েছে। ওই লাইনে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *