শিবরাত্রি উপলক্ষে মন্দিরে যাচ্ছিলেন, পথেই পাঁচ জনকে পিষল হাতির পাল, মৃত ৩

শিবরাত্রি উপলক্ষে মন্দিরে যাচ্ছিলেন, পথেই পাঁচ জনকে পিষল হাতির পাল, মৃত ৩

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিবরাত্রি উপলক্ষে মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে হাতির হামলার মুখে পুণ্যার্থীরা। সোমবার শেষ রাতে জঙ্গলের পথ দিয়ে যাওয়ার সময় ভয়াবহ এই ঘটনা ঘটে অন্ধ্রপ্রদেশের আন্নামাইয়া জেলায়। হাতির হামলায় মৃত্যু হয়েছে তিন জনের। পাশাপাশি আহত হয়েছেন আরও তিন জন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিবরাত্রি উপলক্ষে সোমবার রাত ২.৩০ নাগাদ ৩০ জন পুণ্যার্থীর একটি দল তালাকোনা মন্দিরে যাচ্ছিলেন। জঙ্গলের রাস্তা ধরে যাওয়ার সময় একটি হাতির দলের মুখোমুখি হন পুণ্যার্থীরা। রাতের অন্ধকারে জঙ্গলের রাস্তায় হাতির উপস্থিতি টের না পাওয়ায় একেবারে মুখোমুখি পড়ে যান তাঁরা। হাতির হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তিন জনের। পাশাপাশি আরও তিনজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি ২ জন বিপদমুক্ত। বাকিরা কোনওমতে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন।

এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ। আহতদের চিকিৎসার যাতে কোনও ত্রুটি না হয় তার জন্য বনপ্তরকে পুরো দায়িত্ব নিতে বলা হয়েছে। পাশাপাশি হাতির হামলায় যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের পরিবারকে ১০ লক্ষ টাকা ও আহতদের ৫ লক্ষ টাকা করে আর্থ সাহায্যের ঘোষণা করেছেন তিনি। এছাড়া ওয়াই কোটা থেকে গুন্ডালাপনা যাওয়ার ওই জঙ্গলঘেরা রাস্তায় পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বনদপ্তর নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

দুর্ঘটনার পর রাজ্য সরকারের তরফে রেলওয়ে কোডুর বিধায়ক আরভে শ্রীধরকে নিহতদের পরিবার এবং আহতদের সঙ্গে সাক্ষাৎ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের সমস্ত রকম সহায়তার দায়িত্ব দেওয়া হয়েছে ওই বিধায়ককে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *