ক্রিকেট বোর্ডের নামের সঙ্গে এবার থেকে আর লেখা যাবে না ‘ভারত’ বা ‘ভারতীয়’ শব্দটি। এমনই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। ডিফারেন্টলি এব্লেড ক্রিকেট কাউন্সিল অফ ইন্ডিয়াকে (ডিসিসিআই) এমনই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু কেন এমন নির্দেশ দেওয়া হল?
আরও পড়ুন:
ডিসিসিআই হল বিশেষভাবে সক্ষম ভারতীয় ক্রিকেট সংসদ। যেহেতু এনএসএফ জাতীয় ক্রীড়া সংস্থা (এনএসএফ) দ্বারা স্বীকৃত নয়, সেই কারণে দু’টি শব্দ ব্যবহার করা যাবে না। জানা গিয়েছে এই সংক্রান্ত একটি চিঠি ডিসিসিআই সচিব রবি কান্ত চৌহানকে দিয়েছে কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে এই চিঠি পাঠানো হয়েছে ভারতীয় বডি বিল্ডার্স অ্যাসোসিয়েশন এবং ভারতীয় মহিলা ফুটবল সংস্থাকেও।
চিঠিতে কড়াভাবে জানানো হয়েছে, কোনওভাবেই ‘ভারত’ বা ‘ভারতীয়’ শব্দ সংগঠনের নামে ব্যবহার করা যাবে না। সম্প্রতি নিজেদের সংগঠনের নামে শব্দগুলি ব্যবহার করছে। মনে রাখতে হবে, এনএসএফ তরফে স্বীকৃত না হলে শব্দগুলি ব্যবহার করা যায় না। দ্রুত নিজেদের সংগঠন দু’টি শব্দ বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। এই নির্দেশ অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:
এমন নির্দেশ পেয়ে ডিসিসিআই সচিব রবিকান্ত চৌহান বলেন, “কেন্দ্রীয় সরকার দয়া করে আমাদের স্বীকৃতি দিক। আমরা বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের নিয়ে সংস্থা চালাই। তাছাড়া আমরা বিশ্বকাপ থেকে এশিয়া কাপ, দ্বিপাক্ষিক সিরিজ-সহ জাতীয় স্তরের বেশ কিছু টুর্নামেন্ট আয়োজন করেছি। শ্রীলঙ্কা, ইংল্যান্ডে গিয়ে সিরিজ খেলেছি। বিসিসিআই-ও আমাদের স্বীকৃতি দিয়েছে। তাই কেন্দ্রীয় সরকারের সমস্যা কোথায়?” উল্লেখ্য, বিসিসিআই-ও এনএসএফ স্বীকৃত সংস্থা নয়। তাদের কোনও চিঠি পাঠানো হয়নি।
সর্বশেষ খবর
