মমতার মডেলই বাংলাদেশ জয় করলেন খালেদাপুত্র তারেক রহমান! ১৭ বছর পর ভোটের মুখে বাংলাদেশে ফিরে দেশবাসীর ভাগ্য বদলানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন BNP চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী ইস্তেহারে তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার ধাঁচে ‘ফ্যামিলি কার্ডে’র আশ্বাস দিয়েছিল তাঁর দল। ওয়াকিবহাল মহলের মতে, সেই মাস্টারস্ট্রোকেই প্রথমবার সরাসরি ভোটের ময়দানে নেমে বাজিমাত করলেন তারেক।
তৃণমূল সরকারের তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র জনপ্রিয়তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। এই প্রকল্পের ধাঁচে মধ্যপ্রদেশে চালু হয়েছে ‘লাডলি বেহেনা’। ওপার বাংলায়ও সেই লক্ষ্মীর ভাণ্ডার মডেলেই আস্থা আমজনতার। নির্বাচনী ইস্তেহারে লক্ষ্মীর ভাণ্ডার ধাঁচে ‘ফ্যামিলি কার্ডে’র আশ্বাস দিয়েছিল বিএনপি। ঠিক কী বলা হয়েছিল? আশ্বাস দেওয়া হয়, বিএনপি ক্ষমতায় এলে প্রান্তিক ও দরিদ্র পরিবারের মহিলাদের নামে কার্ড ইস্যু করা হবে। সেই কার্ডের ভিত্তিতে পরিবার পিছু নগদ আড়াই হাজার টাকা অথবা পরিবারের সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের আশ্বাস দেওয়া হয়েছিল।
আরও পড়ুন:
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
আরও পড়ুন:
সর্বশেষ খবর
