রেললাইনেই নিশ্চিন্তির ঘুম মদ্যপ যুবকের! নির্দিষ্ট সময়ে ছুটে এল ট্রেন, প্রকাশ্যে হাড়হিম ভিডিও

রেললাইনেই নিশ্চিন্তির ঘুম মদ্যপ যুবকের! নির্দিষ্ট সময়ে ছুটে এল ট্রেন, প্রকাশ্যে হাড়হিম ভিডিও

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


গভীর ঘুমের চেয়ে সুখের কিছু নেই। সুখনিদ্রা যেতে কতরকম উপায় অবলম্বন করে মানুষ। মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজা টার্মিনাসে দুই প্লাটফর্মের মাঝে রেললাইনে নিশ্চিন্তের ঘুম দিচ্ছিলেন এক যুবক। বলা বাহুল্য, মদ্যপ অবস্থায় তিনি এই কাণ্ড করেন। কোথায়, কতক্ষণ ঘুমোচ্ছেন, জানতেও পারেননি যুবক। শেষকালে ঘুম ভাঙল নিত্যযাত্রীদের চিৎকারে। তখন ওই রেললাইনেই ঢুকছে একটি লোকাল ট্রেন। তার পর কী হল? হাড়হিম করা এই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

আরও পড়ুন:

রেল সূত্রে জানা গিয়েছে, নেশা করে ১ নম্বর প্লাটফর্মের লাইনে শুয়ে ঘুমোচ্ছিলেন বছর আঠারোর অভিষেক প্রকাশ কার্দিলে। গায়ে সাদা বস্তা চাপিয়ে একপাশের ট্রাকটিকে বালিশ বানিয়ে গভীর ঘুমিয়ে তলিয়ে যান তিনি। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, তখন দুপুর ৩টে বেজে ২০ মিনিট। হর্ন বাজিয়ে ঢুকছিল একটি লোকাল ট্রেন। প্লাটফর্মে উপস্থিত জনতা ভয়ংকর কাণ্ডের ভয়ে গেল গেল রব তোলে। তাতেও অবশ্য ঘুম ভাঙেনি অভিষেকের। শেষ পর্যন্ত এমারজেন্সি ব্রেক কষে ঘুমন্ত যুবকের গা ঘেঁষে দাঁড়ায় ট্রেন।

আরও পড়ুন:

আরও পড়ুন:

সাব-ইন্সপেক্টর বিবেক জানান, জনতার চিৎকারে পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে। অভিষেক প্রকাশ কার্দিলে নামের এক যুবক শুয়েছিলেন লাইনে। ফুটপাথের বাসিন্দা যুবক আসলে পলিথিন, প্লাস্টিকের বোতল ইত্যাদি কুড়াতে লাইনে নেমেছিলেন। কিন্তু অত্যাধিক নেশাগ্রস্ত ছিলেন। ফলে বিপদের কথা না ভেবেই আচ্ছন্ন অবস্থায় লাইনে শুয়ে পড়েন। সেই সময় ওই লাইনেই একটি লোকাল ঢুকছিল। জনতার চিৎকার শুনে চালক সময় মতো গাড়ি দাঁড় করিয়ে দেন। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে হেফাজতে নেয় আরপিএফ। তখনও হুঁশ ছিল না তাঁর।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *