সুমন করাতি, হুগলি: রাজ্য পুলিশের বড় সাফল্য। ৪৮ ঘণ্টার মধ্যেই সাঁতারু বুলা চৌধুরীর চুরি যাওয়া ‘পদ্মশ্রী’ পদক উদ্ধার করল পুলিশ। সূত্রের খবর, একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করেই চুরি যাওয়া পদকের হদিশ মিলেছে। পুলিশ সূত্রে খবর, আটক ব্যক্তি নিজের দোষ কবুল করেছে। পদক ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন বুলা চৌধুরী। গোটা অপারেশন কীভাবে চলেছে, কোন পথে এত কম সময়ের মধ্যে এই সাফল্য এল, রবিবার সাংবাদিক বৈঠক করে হুগলি জেলা পুলিশ তা সবিস্তারে জানাতে চলেছে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
