রশ্মিকার বিয়ে নিয়ে মুখ খুললেন প্রাক্তন বাগদত্তর কাছের বন্ধু, কী বললেন?

রশ্মিকার বিয়ে নিয়ে মুখ খুললেন প্রাক্তন বাগদত্তর কাছের বন্ধু, কী বললেন?

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


রশ্মিকা-বিজয়ের মেগা বাজেটের বিয়েই যেন এখন টক অফ দ্য টাউন। ছবি এবং দু’জনের প্রেমমাখা বার্তা দেখে আবেগে ভাসছে নেটপাড়া। এই আলোচনার মাঝে ফের শিরোনামে পরিচালক-অভিনেতা ঋষভ শেট্টি। যিনি আবার রশ্মিকার প্রাক্তন বাগদত্ত রক্ষিত শেট্টির সবচেয়ে কাছের বন্ধু।

আরও পড়ুন:

বৃহস্পতিবার পরিচালক-অভিনেতা ঋষভ শেট্টি সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁর আগামী ছবি ‘জয় হনুমান’ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে শুরু করেন। আচমকা এক সাংবাদিক রশ্মিকার বিয়ে নিয়ে প্রশ্ন করেন। ঋষভ মুখে কিছু বলেননি। তাঁর ঠোঁটের কোণে হাঁসির ঝলক যেন অনেক কিছুর উত্তর দেয়। ‘ধন্যবাদ’ বলে এড়িয়ে যান ঋষভ। যা নিয়ে বিনোদুনিয়া চলছে ফিসফিসানি।

Rashmika-Vijay-Wedding-6Rashmika-Vijay-Wedding-6

আরও পড়ুন:

ঋষভ শেট্টির হাত ধরে দক্ষিণী সিনেজগতে অভিষেক রশ্মিকার। অথচ ২০২৩ সালে রশ্মিকার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন ঋষভ। দাবি করেন, ‘এই ধরনের অভিনেত্রী’দের বদলে নতুনদের সঙ্গে কাজ করতে পছন্দ করেন। অনেকের মত, নাম না উল্লেখ করলেও রশ্মিকাকেই খোঁচা দিয়েছিলেন ঋষভ। তবে কারণটা কী? কারণ, ইতিমধ্যে রশ্মিকা ও রক্ষিত শেট্টির সম্পর্কে ভাঙন ধরে। আলাদা হয়ে যায় জীবনের পথ। গত ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন রশ্মিকা ও রক্ষিত। ওই ছবিতেই বিনোদুনিয়ায় অভিষেক হয় রশ্মিকার। শুটিং সেটেই আলাপ দু’জনের। মন দেওয়া নেওয়া। পরের বছরই বাগদান। তার ঠিক পরই সম্পর্ক অন্য মোড় নেয়। বিচ্ছেদ হয় দু’জনের। রক্ষিত শেট্টির সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনওদিন মুখ খোলেননি রশ্মিকা। গত ২০২৩ সালে এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে রক্ষিত অতীত সম্পর্ক নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, “আমার ও রশ্মিকার মধ্যে আজও যোগাযোগ রয়েছে। বিনোদুনিয়ার জগতে ওঁর (রশ্মিকা) সত্যি খুব বড় স্বপ্ন রয়েছে। স্বপ্নের পিছু ধাওয়া করে এগিয়ে চলেছে। স্বপ্নপূরণ করাই ওঁর একমাত্র লক্ষ্য। আমাদের সত্যি ওঁকে সমর্থন করা উচিত।” বিয়ের ঠিক আগে এই সাক্ষাৎকার ভাইরালও হয়ে যায়। বিজয়-রশ্মিকার বিয়ের মাঝে এবার চর্চায় ঋষভ শেট্টির প্রতিক্রিয়া।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *