‘যৌথ হামলার এক ধাক্কায় নিহত ৪৮ ইরানি শীর্ষ নেতা’, যুদ্ধের সাফল্য ঘোষণা ট্রাম্পের

‘যৌথ হামলার এক ধাক্কায় নিহত ৪৮ ইরানি শীর্ষ নেতা’, যুদ্ধের সাফল্য ঘোষণা ট্রাম্পের

স্বাস্থ্য/HEALTH
Spread the love


যুদ্ধ মানেই দু’পক্ষের দাবি ও পালটা দাবি। শনিবার যুদ্ধ ঘোষণা দেওয়ার পর এবার সাফল্যের খতিয়ান দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার তিনি দাবি করলেন, ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বের ৪৮ জনের মৃত্যু হয়েছে। আশাতিত সাফল্য এসেছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের। উল্লেখ্য, এই হামলাতেই মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইর।

আরও পড়ুন:

ফক্স নিউজ তিনি বলেন, “আমরা যে সাফল্য পাচ্ছি তা কেউ বিশ্বাস করতে পারছে না। এক ধাক্কায় ৪৮ জন শীর্ষ নেতাকে নিকেশ করা গিয়েছে। আরও দ্রুত অভিয়ান চলছে।” আলাদা করে সংবাদমাধ্য়ম সিএনবিসিকে ট্রাম্প বলেন, ইরানে আমেরিকার সামরিক অভিযান “নির্ধারিত সময়ের আগেই” শেষ হবে। বিষয়টি “খুব ভালোভাবে এগিয়ে চলেছে”।

আরও পড়ুন:

ট্রাম্প যখন দাবি করছেন তখন পালটা হামলা চালাচ্ছে ইরান। মধ্য ইজরায়েলে বেইত শেমেশ শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছে ১০ জনের। ২০ জন আহত হয়েছেন। অন্যদিকে দুবাই, আবুধাবি, রিয়াধ, দোহার মার্কিন ঘাঁটি লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে তেহরান। শেষ খবর, আমেরিকার গর্বের রণতরী আব্রাহাম লিঙ্কনে আছড়ে পড়েছে ইরানি ক্ষেপণাস্ত্র। তাতে ঠিক কতখানি ক্ষয়ক্ষতি হয়েছে, কেউ হতাহত হয়েছি কিনা তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *