‘যুদ্ধ বাঁধলে গ্যাসের দাম বাড়েই, সনাতনী জাগছে’, রবিতে মমতার বিক্ষোভ নিয়ে বললেন মিঠুন

‘যুদ্ধ বাঁধলে গ্যাসের দাম বাড়েই, সনাতনী জাগছে’, রবিতে মমতার বিক্ষোভ নিয়ে বললেন মিঠুন

স্বাস্থ্য/HEALTH
Spread the love


মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এসে পড়েছে ভারতের গৃহস্থের হেঁসেলেও। এক ধাক্কায় রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়িয়ে দিয়েছে কেন্দ্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রান্নার গ্যাসের দাম বৃদ্ধির জন্য আগামী কাল, রবিবার প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন। এবার কি পেট্রোল-ডিজেলের দামও বাড়বে? এই আশঙ্কা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে এই বিষয়ে বড় বার্তা দিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। যুদ্ধের আবহে পেট্রোল-ডিজেলের দাম বাড়ে। এমনই কথা শোনা গিয়েছে তাঁর গলায়।

আরও পড়ুন:

এদিন বিজেপির কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অভিনেতা তথা গেরুয়া নেতা মিঠুন চক্রবর্তী। রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্যাসের দাম বৃদ্ধিতে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন। সেই বিষয়ে মিঠুন বলেন, “মুখ্যমন্ত্রী এটা তৈরি করছেন। আর কিছুই না। উনিও জানেন, গ্যাস কোথা থেকে আসে? কী হচ্ছে। এখন যুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে। এভরিথিং উইল বি শর্টেজ। পেট্রোলেরও দাম বাড়বে। ডিজেলের দামও বাড়বে। সেটা কি ইন্ডিয়া বানাচ্ছে?” শুধু তাই নয়, কেন বাংলায় পেট্রোল, ডিজেলের দাম বেশি? সেই প্রশ্নও তুলেছেন মহাগুরু।

রাজ্যে পরিবর্তন যাত্রা করছে বিজেপি। মিঠুনও একাধিক জায়গায় সেই যাত্রায় যোগ দিয়েছেন। আগের থেকে বাংলায় বিজেপির পরিস্থিতি অনেক ভালো। একযোগে দলের সকলে কাজ করছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে আগের থেকে অনেক বেশি ভালো ফলের আশা আছে। এমনই বার্তা মিঠুন। সনাতনীরা জাগছে, সেই কথা জানিয়েছেন তিনি। ভোটের আগে বিজেপির তরফ থেকে কোনওরকম ঝুটঝামেলা হোক, চাইছেন না তিনি। সেই বার্তা দলের কর্মী-সমর্থকদের দিয়েছেন তিনি। শুধু তাই নয়, রাজ্যের শাসক দল ঝামেলা তৈরির চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেছেন।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *