যুদ্ধের আবহে গ্যাস বুকিংয়ে বিপত্তি? এবার মুশকিল আসান করবে হোয়াটসঅ্যাপ

যুদ্ধের আবহে গ্যাস বুকিংয়ে বিপত্তি? এবার মুশকিল আসান করবে হোয়াটসঅ্যাপ

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


যুদ্ধের আঁচ বাংলার ঘরে ঘরে। জ্বালানি নিয়ে সর্বত্র ত্রাহি ত্রাহি রব। পরে আদৌ গ্যাস মিলবে তো? এই শঙ্কায় সকলেই আগেভাগে বুকিং করার চেষ্টা করছেন। কিন্তু তাতেও লাভের লাভ কিছু হচ্ছে না। অধিকাংশ গ্রাহকই বুক করতে গিয়ে ব্যর্থ হচ্ছেন। মিলছে না ওটিপি। ফলে সকলের মাথায় হাত। এবার কী হবে, ভেবে কুলকিনারা পাচ্ছেন না। অনেকেই বিকল্প জ্বালানির ব্যবস্থা করছেন। এরই মাঝে আমজনতার জন্য সুখবর। এবার হোয়াটসঅ্যাপেও বুক করা যাবে গ্যাস।

কীভাবে হোয়াটসঅ্যাপে বুক করবেন গ্যাস? গ্রাহকদের সুবিধায় বিভিন্ন গ্যাস সংস্থার তরফে নম্বর চালু করা হয়েছে। সেখানে হোয়াটসঅ্যাপ করে বুক করা যাবে গ্যাস। অথবা নিজের রেজিস্ট্রার্ড মোবাইল নম্বর থেকে মিস কল দিলেও হবে।

আরও পড়ুন:

চলুন জেনে নেওয়া যাক কোন সংস্থার উপভোক্তাদের জন্য রয়েছে কোন নম্বর-

১. ইন্ডেন গ্যাস- 7588888824-এই নম্বরে লিখতে হবে ‘REFILL’। মিসড কলের মাধ্যমে বুকিং করতে ডায়াল করুন 8454955555।

২. এইচপি গ্যাস- 9222201122 নম্বরে লিখুন Hello। অথবা 9493602222 -এই নম্বরে মিসড কল দিন।

৩. ভারত গ্যাস- 1800224344- এই নম্বরে লিখুন Hello।

প্রসঙ্গত, মোদি সরকার আগেই জানিয়েছিল, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে ইচ্ছামতো গ্যাস বুকিং করা যাবে না। প্রথমে বলা হয়, ২১ দিন অন্তর অন্তর গ্যাস বুক করা যাবে। মঙ্গলবার সেই নিয়মও বদলে বলা হয়েছে, গ্যাস বুকিং করতে হবে অন্তত ২৫ দিনের ব্যবধানে। কেন্দ্রের দাবি, এলপিজি গ্যাসের বাড়তি মজুত এবং কালোবাজারি রুখতেই বুকিং-সময়সীমা ২১ দিন থেকে বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে। কিন্তু অনলাইনে বুকিং করতে গিয়ে প্রবল সমস্যায় পড়ছেন আমজনতা। যদিও বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় জানিয়েছেন, সার্ভারে সমস্যার কারণেই বুকিং করা যাচ্ছিল না। 

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *