যুদ্ধের আগুনে পুড়ে খাক শিক্ষা! দশম-দ্বাদশের পরীক্ষা বাতিল করল সিবিএসই এবং কেরল বোর্ড

যুদ্ধের আগুনে পুড়ে খাক শিক্ষা! দশম-দ্বাদশের পরীক্ষা বাতিল করল সিবিএসই এবং কেরল বোর্ড

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


ইরান-আমেরিকার সংঘাতে জ্বলছে গোটা মধ্যপ্রাচ্য। কাতারে কাতারে মানুষ আটকে রয়েছেন নানা দেশের বহু মানুষ। আকাশসীমা বন্ধ থাকায় তাঁরা নিজের দেশে ফিরতে পারছেন না। যুদ্ধের জেরে প্রাণহানি, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রত্যেক দিন বাড়ছে। বিরাট প্রভাব পড়েছে শিক্ষাক্ষেত্রে। সংঘাতের মধ্যে বোর্ড পরীক্ষা সাময়িকভাবে বাতিল করল সিবিএসই। একই সিদ্ধান্ত নিয়েছে কেরলের সরকারি বোর্ডও। চলতি সপ্তাহের সমস্ত পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে।

এই বিষয়ে আরও খবর

সিবিএসই বোর্ডে প্রত্যেক বছরই পরীক্ষা দেয় মধ্যপ্রাচ্যের বহু পড়ুয়া। দশম এবং দ্বাদশ দু’টি ক্লাসের পড়ূয়ারাই মধ্যপ্রাচ্যের নানা দেশ থেকে ভারতীয় বোর্ডে পরীক্ষা দেয়। এবছরও তার ব্যতিক্রম নয়। কিন্তু শনিবার থেকে শুরু হওয়া যুদ্ধে বন্ধ হয়ে গেল পরীক্ষা। মঙ্গলবার সিবিএসই বোর্ডের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়, আগামী বৃহস্পতিবার এবং শুক্রবারের পরীক্ষা আপাতত বাতিল করা হল। শনিবার পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী পরীক্ষাগুলি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

যুদ্ধবিধ্বস্ত ইরানে বাতিল করেছে সিবিএসই। এছাড়াও বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহীতেও আগামী দুই দিনের পরীক্ষা বাতিল করা হয়েছে। কেবল সিবিএসই নয়, শনিবার পর্যন্ত দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করেছে কেরলের সরকারি বোর্ডও। জানা গিয়েছে, চলতি বছর মধ্যপ্রাচ্যের সাতটি পরীক্ষাকেন্দ্রে ৬৩৩ জন পড়ুয়া কেরল বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা দিচ্ছিল। দ্বাদশ শ্রেণিরও একাধিক পরীক্ষাকেন্দ্র রয়েছে মধ্যপ্রাচ্যে।

শনিবার থেকে যুদ্ধের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য। ইজরায়েল ও আমেরিকার যৌথ অভিযানে কার্যত দুরমুশ হয়েছে ইরান। মৃত্যু হয়েছে দেশটির সুপ্রিম লিডার আয়াতোল্লা খামেনেইয়ের। ইরানের প্রত্যাঘাতে জ্বলছে গোটা মধ্যপ্রাচ্য। সেখানকার ১০টি দেশজুড়ে চলছে যুদ্ধ। যেসমস্ত দেশগুলিতে মার্কিন ঘাঁটি রয়েছে, সেখানে লাগাতার হামলা করছে ইরান। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরশাহি, ওমান, বাহরিন, কুয়েত, ইরাক, সিরিয়া, জর্ডন-সর্বত্র আছড়ে পড়েছে ইরানের ক্ষেপণাস্ত্র। এহেন ঘটনায় ক্ষুব্ধ আরব দেশগুলি। তেহরানের বিরুদ্ধে চলা সামরিক অভিযানে তারা ইজরায়েল এবং আমেরিকার সঙ্গে হাত মেলানোর ইচ্ছাপ্রকাশ করেছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই বিষয়ে আরও খবর

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *