মোদির পর ‘ধুরন্ধর ২’তে নওয়াজ শরিফের ক্যামিও! ছবির দৃশ্য ঘিরে নেটপাড়ায় ঝড়

মোদির পর ‘ধুরন্ধর ২’তে নওয়াজ শরিফের ক্যামিও! ছবির দৃশ্য ঘিরে নেটপাড়ায় ঝড়

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


এইমুহূর্তে ‘ধুরন্ধর ২’ নিয়ে চর্চার অন্ত নেই। বক্স অফিস, বেডরুম থেকে সোশাল পাড়া সবই ‘ধুরন্ধর’ময়। সিনেমার প্রতিটি দৃশ্য, প্রতিটি সংলাপ আতশ কাচে রেখে পরখ চালিয়ে যাচ্ছে দর্শকমহল। হলে-হলে কোথাও করতালি, সিটির আওয়াজ, আবার কখনও বা ‘প্রোপাগান্ডা’ তকমায় কাটাছেঁড়া হচ্ছে রণবীর সিং অভিনীত সিনেমা। মুক্তির দিনই জানা গিয়েছিল, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবির দৃশ্যে টেলিভিশনের মাধ্যমে নরেন্দ্র মোদিকে দেখানো হয়েছে। এবার দর্শকমহলের নজরে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের উপস্থিতি!

বড় স্ক্রিনে শফিকের দৃশ্য ফুটে উঠতেই প্রেক্ষাগৃহের গর্ভগৃহে হাসির রোল। কারণ অভিনেতাকে দেখে কেউই মানতে নারাজ যে শফিকের ভূমিকায় যিনি অভিনয় করেছেন তিনি আদতে নওয়াজ শরিফ নন। আর সেসব ক্যামেরাবন্দি মুহূর্তই আপাতত নেটভুবনের চর্চায়। কারও প্রশ্ন, ‘দুটি মানুষের মুখের সাদৃশ্য থাকতে পারে?’ কেউ বা জিজ্ঞেস করছেন, ‘প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকেই কাস্ট করেননি তো আদিত্য?’

আরও পড়ুন:

সোশাল মিডিয়ায় ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর বেশ কিছু দৃশ্য ছড়িয়ে পড়েছে। যেখানে পিপিপি নেতা আকিব আলী জারওয়ারির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এমএমপি নেতা নবাব শফিকের চরিত্রটিকে দেখা যাচ্ছে। খবর, পরিচালক আদিত্য ধর শফিকের চরিত্রটি সাজিয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের আদলে। তবে দর্শকমহলের নজর পড়েছে এই চরিত্রে অভিনয় করা প্রবীণ অভিনেতার দিকে। চেহারার গড়নে হুবহু যেন নওয়াজ শরিফ। আর বড় স্ক্রিনে শফিকের দৃশ্য ফুটে উঠতেই প্রেক্ষাগৃহের গর্ভগৃহে হাসির রোল। কারণ অভিনেতাকে দেখে কেউই মানতে নারাজ যে শফিকের ভূমিকায় যিনি অভিনয় করেছেন তিনি আদতে নওয়াজ শরিফ নন। আর সেসব ক্যামেরাবন্দি মুহূর্তই আপাতত নেটভুবনের চর্চায়। কারও প্রশ্ন, ‘দুটি মানুষের মুখের সাদৃশ্য থাকতে পারে?’ কেউ বা জিজ্ঞেস করছেন, ‘প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকেই কাস্ট করেননি তো আদিত্য?’

আসলে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবিতে নবাব শফিকের চরিত্রে যিনি অভিনয় করেছেন, তিনি মাশহুর আমরোহি। খ্যাতনামা পরিচালক কামাল আমরোহির নাতি। এই কামাল আমরোহি একসময়ে ‘পাকিজা’, ‘মহল’, ‘রাজিয়া সুলতান’-এর মতো কালজয়ী সিনেমা তৈরি করেছিলেন। তাঁর নাতি হয়েই ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর সুবাদে লাইমলাইট কাড়লেন মাশহুর আমরোহি। মাশহুরের বাবা তাজদার আমরোহিও একজন লেখক এবং সিনেনির্মাতা হিসেবে পরিচিত। ‘ধুরন্ধর ২’-এর আগে মাশহুর আমরোহি ‘ওয়ার’ এবং ‘হামসে হ্যায় জাহান’-এর মতো ছবিতে অভিনয় করেছেন। উল্লেখ্য, ‘হামসে হ্যায় জাহান’ ছবিটির সুবাদেই অভিনেতা হিসেবে সিনেদুনিয়ায় পা রেখেছিলেন তিনি। তবে এবার রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’-এর সুবাদেই রাতারাতি লাইমলাইটে তিনি। নেটপাড়া বলছে, ‘এমন কাস্টিংয়ের জন্য অস্কার দেওয়া হোক আদিত্য ধরকে।’

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *