মেট্রোয় ফের বিভ্রাট, ব্লু লাইনের পরিষেবা আংশিক বন্ধ, চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের

মেট্রোয় ফের বিভ্রাট, ব্লু লাইনের পরিষেবা আংশিক বন্ধ, চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের

স্বাস্থ্য/HEALTH
Spread the love


ফের মেট্রো বিভ্রাটে নাকাল যাত্রীরা। মঙ্গলবার সকাল সাড়ে সাতটা থেকে বন্ধ হয়ে যায় ব্লু লাইনের একটা বড় অংশের পরিষেবা। জানা গিয়েছে, মহানায়ক উত্তমকুমার স্টেশন থেকে ময়দান পর্যন্ত পরিষেবা একেবারে বন্ধ। ব্যস্ত সময়ে মেট্রো না পেয়ে চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের। কেন এই সমস্যা, সেই নিয়ে মেট্রোর তরফে এখনও কিছু ঘোষণা করা হয়নি।

মঙ্গলবার মেট্রো স্টেশনে পৌঁছে যাত্রীরা জানতে পারেন, পরিষেবা আংশিকভাবে বন্ধ রয়েছে। কেন এই বিভ্রাট, সেই নিয়ে মেট্রোর তরফে বিশদে কিছু জানানো হয়নি। স্রেফ ঘোষণা করা হয়েছে, অনিবার্য কারণবশত উত্তমকুমার থেকে ময়দান পর্যন্ত পরিষেবা বন্ধ।

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *