মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছে বিহারের জনতা? উঠে এল সমীক্ষায়

মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছে বিহারের জনতা? উঠে এল সমীক্ষায়

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love









Opinion ballot focuses on the popular Chief Minister alternative in Bihar






































Bihar

তালিকায় রয়েছে কাদের নাম?

মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছে বিহারের জনতা? উঠে এল সমীক্ষায়

Printed by:
Biswadip Dey
  • Posted:October 11, 2025 11:51 am
  • Up to date:October 11, 2025 11:51 am
      

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহার ভোটে আর বাকি মেরেকেটে মাসখানেক। এই পরিস্থিতিতে তুঙ্গে জল্পনা- নীতীশই কি ফিরবেন মসনদে? নাকি কোনও নতুন মুখকে দেখা যাবে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে? ইন্ডিয়া টুডে-সি ভোটারের সমীক্ষায় উঠে এল একাধিক নাম। যার মধ্যে সবচেয়ে উজ্জ্বল লালুপুত্র আরজেডি নেতা তেজস্বী যাদব। দ্বিতীয় নামটি প্রশান্ত কিশোরের। তাঁদের পিছনে রয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। অর্থাৎ সমীক্ষার দাবি অনুযায়ী, অনেকটাই ফিকে হয়ে গিয়েছে বর্ষীয়ান রাজনীতিবিদের নাম।

ঠিক কী বলছে সমীক্ষা? সেখানে দেখা যাচ্ছে ৩৬ শতাংশ মানুষ চাইছেন তেজস্বীকে। ২৩ শতাংশ মানুষ চাইছেন জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরকে। অথচ ন’বারের মুখ্যমন্ত্রী জেডিইউ প্রধান নীতীশ কুমারকে চাইছেন মাত্র ১৬ শতাংশ মানুষ। অবশ্য তালিকায় আরও দু’জনের নাম উঠে এসেছে। তাঁদের একজন এলজেপি প্রধান চিরাগ পাসওয়ান। অন্যজন বিজেপি নেতা ও বর্তমানে বিহারের অর্থমন্ত্রী সম্রাট চৌধুরী। প্রথমজনকে চাইছেন ৮.৮ শতাংশ মানুষ। অন্যজনকে পছন্দ ৭.৮ শতাংশের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ







Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *