মিড ডে মিল খেয়ে অসুস্থ ৭০-এর বেশি পড়ুয়া! সংকটজনক অবস্থা ছাত্রীর, আতঙ্কে অভিভাবকরা

মিড ডে মিল খেয়ে অসুস্থ ৭০-এর বেশি পড়ুয়া! সংকটজনক অবস্থা ছাত্রীর, আতঙ্কে অভিভাবকরা

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ বিহারের একটি স্কুলের ৭০-এর বেশি পড়ুয়া। এক ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পড়ুয়া, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে। ঘটনায় একটি কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দোষ প্রমাণিত হলে কাউকে ছাড়া হবে না, বলে জানিয়েছেন জেলাস্তরের শিক্ষা আধিকারিক।

আরও পড়ুন:

শনিবার ঘটনাটি ঘটেছে বিহারের মেধাপুরা জেলার একটি স্কুলে। প্রতিদিনের মতো শনিবারও পড়ুয়াদের মিড-ডে মিলের খাবার দেওয়া হয়। সেই খাবার খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়ে কয়েকজন। পেটে ব্যাথা, বমি, বমিবমি ভাব-সহ একাধিক উপসর্গ দেখা দেয়। এরপরই গোটা স্কুলের প্রায় ৭০ জনের বেশি পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে।

খবর যায়, অভিভাবকদের কাছে। তাড়াতাড়ি ছুটে আসেন তাঁরা। স্কুল কর্তৃপক্ষ অ্যাম্বুল্যান্স ডাকে। অনেক পড়ুয়াকে ব্যক্তিগত গাড়িতেও মেধাপুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পড়ুয়ারা সেখানেই চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসার পর বেশিরভাগই সুস্থ হয়ে উঠেছে। তবে এক ছাত্রীর অবস্থা সংকটজনক। তাকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরও পড়ুন:

কী করে এই কাণ্ড? জানা গিয়েছে, ওই স্কুলে এক এনজিও সংস্থা মিড-ডে মিলের খাবার দেয়। রান্না করে খাবারে টিকটিকি জাতীয় কিছু পড়ে এই কাণ্ড ঘটেছে বলে অনুমান। খবর পেয়ে হাসপাতালে পড়ুয়াদের দেখতে যান জেলা শিক্ষা কর্মকর্তা সঞ্জয় কুমার। তিনি জানিয়েছেন, বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। বলেন, “তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *