মা হলেন অদিতি মুন্সী, নতুন অতিথি এল সঙ্গীতশিল্পী-বিধায়কের ঘরে

মা হলেন অদিতি মুন্সী, নতুন অতিথি এল সঙ্গীতশিল্পী-বিধায়কের ঘরে

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা হলেন বিখ্যাত সঙ্গীতশিল্পী ও রাজারহাট গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সী। তৃণমূল কংগ্রেসের পৌরপিতা দেবরাজ চক্রবর্তী তাঁর স্বামী। রবিবাসরীয় সকালে তাঁদের সংসারে খুশির হাওয়া। এদিন সকাল ১০টা নাগাদ এক বেসরকারি হাসপাতালে ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অদিতি। মা এবং নবজাতক দু’জনেই সুস্থ আছেন।

২০১৮ সালে তৃণমূলের যুবনেতা দেবরাজ চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। অদিতি তাঁর গায়িকার পেশার পাশাপাশি রাজনীতির ময়দানেও পা রেখেছেন। রাজারহাট গোপালপুরের বিধায়ক তিনি। পেশাগত জীবনের ব্যস্ততা ও ব্যক্তিগত জীবন দুই-ই দিব্যি সামলাচ্ছেন তারকা দম্পতি। এবার তাঁদের সংসারে এল নতুন অতিথি। স্বাভাবিক ভাবেই খুশির হাওয়া পরিবারে। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন অদিতি-দেবরাজ। 

অদিতিকে শেষবার কোনও অনুষ্ঠানে দেখা গিয়েছিল একটি বেসরকারি চ্যানেলে। সেখানে এক গানের রিয়্যালিটি শোয়ের বিচারকের ভূমিকায় ছিলেন তিনি। অন্তঃসত্ত্বা হওয়ার পরে মাতৃত্বকালীন ছুটিতেই ছিলেন। অবশেষে প্রথম সন্তানের জন্ম দিলেন তিনি। আপাতত কিছুদিন অদিতি সম্পূর্ণ বিশ্রামেই থাকবেন বলে জানা যাচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *