মাদুরো পরবর্তী ভেনেজুয়েলার সঙ্গে নয়া কূটনৈতিক সম্পর্ক! রডরিগেজের সঙ্গে ফোনে কথা মোদির

মাদুরো পরবর্তী ভেনেজুয়েলার সঙ্গে নয়া কূটনৈতিক সম্পর্ক! রডরিগেজের সঙ্গে ফোনে কথা মোদির

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


ট্রাম্পের নজরে ভেনেজুয়েলার বিপুল তৈল ভাণ্ডার। তা কবজা করার উদ্দেশেই সে দেশের বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করে ক্ষমতাচ্যুত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এনিয়ে আন্তর্জাতিক মহলে নানা সমালোচনা, নিন্দের মাঝে বরাবর সাবধানী ভূমিকায় দেখা গিয়েছে নয়াদিল্লিকে। এমনকী ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট পদে মাদুরোর ডেপুটি ডেলসি রডরিগেজ বসার পরও তেমন কোনও সাড়াশব্দ করেনি মোদি সরকার। এবার ডেলসির সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার রাতে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ হয়েছেন মোদির। নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে একথা জানিয়েছেন তিনি নিজেই। এও জানিয়েছেন, আগামী দিনে দু’দেশের মধ্যে সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যেতে বদ্ধপরিকর তাঁরা। ট্রাম্পের হুঁশিয়ারির মাঝে প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ নিঃসন্দেহে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে বিশেষ আলোচ্য বিষয়।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *