মধ্যপ্রাচ্যের যুদ্ধ-কাঁটায় রণবীরের ‘রামায়ণ’,বাতিল রামনবমীতে ঝলক উন্মোচনের অনুষ্ঠান!

মধ্যপ্রাচ্যের যুদ্ধ-কাঁটায় রণবীরের ‘রামায়ণ’,বাতিল রামনবমীতে ঝলক উন্মোচনের অনুষ্ঠান!

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


গত ফেব্রুয়ারি মাসের গোড়াতেই জানা যায়, তিথি-নক্ষত্র মেনে মার্চ মাসে রামনবমীর দিনই রণবীর কাপুরের বিগবাজেট সিনেমার শুভসূচনা হবে। কিন্তু এবার খবর, মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ নাকি বিটাউনের সেলেব পাড়াতেও পড়েছে। যার জেরে মেগাবাজেট টিজার লঞ্চের অনুষ্ঠান পিছিয়ে দিয়েছেন নির্মাতারা।

চলতিবছর ২৬ এবং ২৭ মার্চ, দু’দিন রামনবমী পড়েছে। এর মাঝেই কোনও এক মাহেন্দ্রক্ষণে বিগবাজেট সিনেমার কাস্টিংদের লুক এবং ঝলক উন্মোচন করার কথা ছিল প্রযোজক নমিত মালহোত্রা এবং নীতেশ তিওয়ারির। সেসময়ই প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, ঝলক উন্মোচনের জন্য সোশাল মিডিয়া নয়, বরং এক অভিনব পন্থা বেছে নিয়েছেন নির্মাতারা। রাজনীতি থেকে সিনেদুনিয়ার তাবড় ব্যক্তিত্বদের উপস্থিতিতে ইন্ডিয়া গেট চত্বরে রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ঝলক প্রকাশ্যে নিয়ে আসার পরিকল্পনা করেছিলেন তাঁরা। ওই ‘রাজসূয়যজ্ঞে’ মহারাষ্ট্র এবং কেন্দ্রীয় সরকারের তাবড় নেতা-মন্ত্রীদেরও উপস্থিত থাকার কথা শোনা গিয়েছিল। সেই মাফিক ওই হাইভোল্টেজ ইভেন্টের জন্য আমন্ত্রণপত্রও পাঠানো শুরু করেছিল প্রযোজনা সংস্থা। কিন্তু তাতে নাকি এবার বাদ সাধল ইরান-ইজরায়েল সংঘাত। কিন্তু কেন?

আরও পড়ুন:

‘রামায়ণ’-এর জন্য ধনুকভাঙা পণ করেছিলেন রণবীর কাপুর। প্রভাসের ‘আদিপুরুষ’ বিতর্ক থেকে শিক্ষা নিয়ে রঘুনন্দনের চরিত্র আত্মস্থ করতে তিল তিল করে নিজেকে গড়ে তুলেছেন। শোনা যায়, চাবুক ফিগার গড়তে নাকি তিন বছর ধরে ব্যায়ামাগারে হাড়ভাঙা খাটুনির মধ্য দিয়ে যেতে হয়েছে কাপুরনন্দনকে। এমনকী ‘রামের সুমতি’তে ত্যাগ করেন মদ্যপান থেকে মাংস ভক্ষণও!

‘রামায়ণ’-এর সেট থেকে ফাঁস হওয়া ভাইরাল ছবি।

বলিউড মাধ্যম সূত্রে খবর, বিশ্বব্যাপী উত্তেজনার কারণে এহেন অশান্ত পরিস্থিতিতে মানবিকতার খাতিরেই ‘রামায়ণ’-এর ঝলক প্রকাশ্যে নিয়ে আসতে নারাজ নির্মাতারা। সেই জন্যেই টিজার মুক্তির ক্ষেত্রে কোনওরকম তাড়াহুড়ো করতে চান না তাঁরা। উল্লেখ্য, সংশ্লিষ্ট অনুষ্ঠানে ‘রামায়ণ’-এর প্রথম পর্বের গোটা কাস্টিংয়ের লুকও প্রকাশ্যে আসার কথা ছিল। ফলত, এহেন গুঞ্জন সত্যি হলে রণবীর কাপুরকে রঘুনন্দন বেশে দর্শকমহলের দেখার অপেক্ষা যে আরেকটু দীর্ঘ হবে, তা বলাই বাহুল্য।

প্রসঙ্গত, ‘রামায়ণ’-এর জন্য ধনুকভাঙা পণ করেছিলেন রণবীর কাপুর। প্রভাসের ‘আদিপুরুষ’ বিতর্ক থেকে শিক্ষা নিয়ে রঘুনন্দনের চরিত্র আত্মস্থ করতে তিল তিল করে নিজেকে গড়ে তুলেছেন। শোনা যায়, চাবুক ফিগার গড়তে নাকি তিন বছর ধরে ব্যায়ামাগারে হাড়ভাঙা খাটুনির মধ্য দিয়ে যেতে হয়েছে কাপুরনন্দনকে। এমনকী ‘রামের সুমতি’তে ত্যাগ করেন মদ্যপান থেকে মাংস ভক্ষণও! যদিও সুপারস্টার কাপুরের ‘আমিষ ত্যাগ’ নিয়ে দ্বিমত রয়েছে, তবে নিষ্ঠার কোনও খামতি রাখেননি রণবীর। সেই জন্যেই রণবীরের ‘রাম’ অবতার নিয়ে বরাবর কৌতূহল বিরাজ করেছে দর্শক-অনুরাগীদের মনে। বিশেষ করে ‘অ্যানিম্যাল’-এর মতো উগ্র পুরুষত্বের ছবি করার পর একেবারে বিপরীতধর্মী চরিত্র রঘুনন্দনের ভূমিকায় তাঁর অভিনয় করা নিয়েও আপত্তি ওঠে ইন্ডাস্ট্রির অন্দরমহলেও। তবে রণবীর, সাই পল্লবীকে রাম-সীতা লুকে দেখার অপেক্ষায় যে ভক্তদের চাতক পাখির দশা হয়েছে, তা বললেও অত্যুক্তি হয় না। পঁচিশ সালের জুলাই মাসে কয়েক সেকেন্ডের ফার্স্ট লুক টিজারে রণবীরের ঝলক দেখিয়েছিলেন বটে, কিন্তু তাতে ভক্তদের দুধের সাধ ঘোলে মেটেনি! এবার নজর থাকবে রামনবমীর দিকে। কারণ হাইভোল্টেজল অনুষ্ঠানের পরিবর্তে আগের মতো সোশাল মিডিয়াতেও ঝলক উন্মোচন করতে পারেন নির্মাতারা।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *