মতুয়াগড় তাহেরপুরে জোড়া কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সরকারি অনুষ্ঠানের পাশাপাশি করবেন রাজনৈতিক সভা। এসআইআরের খসড়া তালিকা প্রকাশের পর প্রথমবার বাংলায় প্রধানমন্ত্রী। সভার সব আপডেট জানতে নজর থাকুক সংবাদ প্রতিদিন ডট ইন-এ।
দুপুর ১২.৪৫: তাহেরপুরের সভায় বক্তৃতা রাখছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। মঞ্চে রয়েছেন শুভেন্দু অধিকারী, কৃষ্ণনগরের রাজবাড়ির রাজমাতা অমৃতা রায়, সুকান্ত মজুমদাররা।

দুপুর ১২.৩৫: সভা মঞ্চে উঠলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানালেন বিমানবন্দের অপেক্ষা করছেন প্রধানমোদি নরেন্দ্র মোদি।

দুপুর ১২.১০: কুয়াশার জন্য অবতরণ করতে পারল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হেলিকপ্টার। কলকাতায় ফিরে আসছেন মোদি। সড়কপথে তাহেরপুরে রওনা দেওয়ার কথা।
দুপুর ১২.০০: প্রধানমন্ত্রীর সভার আগেই বিশৃঙ্খলা, সভাস্থলে চেয়ার ছোড়াছুড়ি কর্মী সমর্থকদের। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা নেতৃত্বের।

সকাল ১১: সকাল থেকে ভিড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায়। বক্তব্য রাখছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
সকাল ১০: কলকাতা বিমানবন্দরে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হেলিকপ্টারে রওনা দেবেন তাহেরপুরে।
সকাল ৯: প্রধানমন্ত্রীর সভা ঘিরে তাহেরপুরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিকে নদিয়ার চাকদহে পড়ল গো মোদি পোস্টার-ব্যানার। বাদকুল্লাতেও পোস্টার পড়েছে শোরগোল জেলাজুড়ে।
