‘ভূতুড়ে’ ভোটার ইস্যুতে তৃণমূলের পালটা, মিছিলে পুলিশ অনুমতি না মেলায় হাই কোর্টে বিজেপি

‘ভূতুড়ে’ ভোটার ইস্যুতে তৃণমূলের পালটা, মিছিলে পুলিশ অনুমতি না মেলায় হাই কোর্টে বিজেপি

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


গোবিন্দ রায়: ভোটার তালিকা নিয়ে এবার রাজনৈতিক কর্মসূচি নিয়েছে বিজেপি। এর আগে তৃণমূলও ভোটার তালিকা সংশোধনে নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করতে মিছিল করেছে। এবার তেমনই মিছিলের পরিকল্পনা রয়েছে। কিন্তু পুলিশের অনুমতি মেলেনি। সেই কারণে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল বিজেপি। মঙ্গলবার মামলা দায়েরে অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামিকাল, ২ এপ্রিল মামলার শুনানি হবে।

বুধবার দুপুর ২টো থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কলেজ স্কোয়ার থেকে নির্বাচন কমিশনের দপ্তর মিছিল করতে চায় বিজেপি। মিছিলে নেতৃত্ব দেওয়ার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কিন্তু সেই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। সেই কারণে বিজেপি আদালতের অনুমতি চেয়ে মামলা করল হাই কোর্টে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। ২ এপ্রিলই মামলার শুনানি। অর্থাৎ আদালতের অনুমতির উপরই নির্ভর করছে বুধবার শুভেন্দুদের মিছিল হবে কি না। সময়ের মধ্যে অনুমতি না মিললে সেক্ষেত্রে বিকল্প কর্মসূচি নিতে হবে বিজেপিকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *