ভাঙব তবু মচকাব না! পাকিস্তানের পেসার মহম্মদ আমির ভবিষ্যদ্বাণী করেছিলেন, ভারত বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে পারবে না। ঝড়ে কাক মরেনি! পাকিস্তান না উঠলেও ভারত দিব্যি বিশ্বকাপের সেমিতে খেলবে। এবার নতুন ভবিষ্যদ্বাণী ‘জ্যোতিষী’ আমিরের। এবার তাঁর দাবি, ভারত ফাইনাল খেলতে পারবে না। দেশের ক্রিকেটভক্তরা ফের অপেক্ষা করছেন, আমির ভবিষ্যদ্বাণী ব্যর্থ হওয়ার।
এই বিষয়ে আরও খবর
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইটের ম্যাচ জিতে সেমির অঙ্ক জটিল করে ফেলেছিল টিম ইন্ডিয়া। কিন্তু সেটা সাময়িক। ক্রিকেটের নন্দনকাননে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। ৫০ বলে ৯৭ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে যান সঞ্জু স্যামসন। বৃহস্পতিবার ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ চারের লড়াই।
এবার নয়া ভবিষ্যদ্বাণী নিয়ে হাজির আমির। পাকিস্তানের জনপ্রিয় কৌতুকাভিনেতা তাবিশ হাশমির অনুষ্ঠান ‘হার না মানা হ্যা’-তে তিনি বলেন, “ভারত ভালো ক্রিকেট খেলছে না। তাই ভারত ফাইনালে যেতে পারবে না।” সেমির ভবিষ্যদ্বাণী ব্যর্থ হওয়া সত্ত্বেও মচকাতে রাজি নন আমির। তিনি ফের বলেন, “আমার সেমিফাইনালের হিসেব একদম সঠিক ছিল। কিন্তু সঞ্জু স্যামসন ভালো ক্রিকেট খেলে গেল। তাও বলব জশপ্রীত বুমরাহ ছাড়া ভারতের কোনও বোলার ফর্মে নেই। ওদের ব্যাটিং দেখুন, হঠাৎ করে ধসে পরছে। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন লড়াই হবে। কিন্তু আমি নিশ্চিত ভারত ফাইনালে খেলবে না।” তাহলে প্রশ্ন সঞ্জু স্যামসন বা বুমরাহ তো ভারতেরই। তাঁরাই তো ভারতকে জেতাবেন।
এই বিষয়ে আরও খবর
🚨 MOHAMMAD AMIR SAID THAT INDIA WILL NOT PLAY THE FINAL 🚨
Tabish 🗣️- Amir bhai, your prediction went fallacious, India has reached the semifinal. What is going to you say now?
Amir 🗣️- My semifinal evaluation was right, however Sanju Samson performed actually good cricket.
– Nonetheless, I really feel India… pic.twitter.com/RBEyv2DLmI
— Bemba Tavuma 🐐 (@gaandfaadtits) March 3, 2026
উল্লেখ্য, সেমিফাইনালের আগে আমিরকে জিজ্ঞেস করা হয়, শেষ চারে কাদের দেখছেন? তখনও খাতায়কলমে টিকে পাকিস্তান। কোনওরকম রাখঢাক না করেই আমির বলে দেন, “পাকিস্তান উঠবে। কিন্তু ভারত পারবে না।” প্রাক্তন পেসারের মুখে এমন উত্তর শুনে তাজ্জব হয়ে যান খাস উপস্থাপকও।
সর্বশেষ খবর
