‘ভারতবন্ধু’ হতে মরিয়া কানাডা! বৈশ্বিক বাণিজ্য অনিশ্চয়তার মধ্যেই দিল্লিতে পা রাখছেন প্রধানমন্ত্রী কারনি

‘ভারতবন্ধু’ হতে মরিয়া কানাডা! বৈশ্বিক বাণিজ্য অনিশ্চয়তার মধ্যেই দিল্লিতে পা রাখছেন প্রধানমন্ত্রী কারনি

রাজ্য/STATE
Spread the love


ক্রমবর্ধমান বৈশ্বিক বাণিজ্য ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেই ভারতে আসছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি। জানা যাচ্ছে, আগামী ২৬ ফেব্রুয়ারি তিনি পা রাখবেন দিল্লিতে। বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও। ভারতের পর অস্ট্রেলিয়া এবং জাপান সফরেও যাবেন কারনি। সূত্রের খবর, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাণিজ্য, বিনিয়োগ এবং কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার উদ্দেশ্যেই তাঁর এই সফর।

ট্রাম্পের ‘শুল্কবাণে’র জেরে বিশ্ব বাণিজ্য ব্যবস্থা যে কিছুটা টলে গিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। শুধু তা-ই নয়, একপ্রকার অর্থনৈতিক অনিশ্চয়তাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সম্প্রতি চিন সফরে গিয়েছিলেন কারনি। ওয়াশিংটনের উপর নির্ভরতা কমাতে চিনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি করতেও তিনি সম্মত হয়েছেন। এবার চিনের পাশাপাশি ভারতকেও কাছে টানতে মরিয়া কানাডার প্রধানমন্ত্রী। সূত্রের খবর, মোদির সঙ্গে কারনির যে বৈঠক হবে, সেখানে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। বাণিজ্য, শক্তি, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সংস্কৃতি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বৃদ্ধি করার উপরও আলোকপাত করা হবে।

আরও পড়ুন:

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমলে দু’দেশের সম্পর্কের অবনতি হয়েছিল। ট্রুডোর ভারত-বিদ্বেষী মনোভাবের প্রমাণ বারাবার মিলেছিল। কিন্তু ট্রুডোর উত্তরসূরি কারনি সেই পথে হাঁটতে নারাজ। নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক ঠিক করতে উদ্যোগী তিনি। এই আবহে তাঁর ভারত সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত বিশেষজ্ঞদের।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *