বেপরোয়া গতির বলি যুবক, আশঙ্কাজনক ১, বিক্ষোভে উত্তপ্ত মাটিয়ারা

বেপরোয়া গতির বলি যুবক, আশঙ্কাজনক ১, বিক্ষোভে উত্তপ্ত মাটিয়ারা

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


বেপরোয়া গতির বলি! ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল যুবকের। আশঙ্কাজনক আরও এক। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বসিরহাটের মাটিয়ারা। রাস্তা অবরোধ করে বিক্ষোভ। টায়ার জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ স্থানীয় ও মৃতের পরিবারের সদস্যরা। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ।

আরও পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম শামীম মণ্ডল। বয়স ৩০ বছর। তিনি রাজাপুর এলাকার বাসিন্দা। আহত যুবকের নাম পার্থ দাস (২৫)। তিনিও রাজাপুর এলাকারই বাসিন্দা। জানা গিয়েছে, শুক্রবার রাতে দুই যুবক বাইক নিয়ে রাজাপুর এলাকা নিয়ে যাচ্ছিলেন। সেই সময় উলটো দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারে। মুখোমুখি সংঘর্ষ বাধে।

Man dies in road accident, protests in BasirhatMan dies in road accident, protests in Basirhat
মাটিয়ারায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ। নিজস্ব চিত্র

ধাক্কার অভিঘাতে রাস্তায় ছিটকে পড়েন দুই যুবক। রক্তে ভেসে যায় রাস্তা। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। আহতদের উদ্ধার তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে শামীমকে মৃত বলে ঘোষণা করা হয়। অন্যদিকে হাসপাতালে ভর্তি নেওয়া হয় পার্থকে। পরে তাঁর অবস্থা আশঙ্কাজনক হলে তাঁকে কলকাতার আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

আরও পড়ুন:

এই ঘটনার পর শনিবার সকালে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় শামীমের পরিবার ও স্থানীয়রা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী। স্থানীয়দের বুঝিয়ে অবরোধ তুলে নেওয়ার কথা বলেন আধিকারিকরা। অন্যদিকে, শামীমের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কী করে দুর্ঘটনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *