টি২০ বিশ্বকাপে রবিবার টিম ইন্ডিয়ার মরণ-বাঁচন ম্যাচ। হার্দিক পাণ্ডিয়াদের মুখোমুখি হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ। কেমন থাকবে কলকাতা-সহ আশপাশের আবহাওয়া? বৃষ্টিতে ধুয়ে যাবে ইডেনে ভারতের বিশ্বকাপ স্বপ্ন? খেলার দিনে বৃষ্টি হবে না তো? পণ্ড হয়ে যাবে না তো ইডেনের ম্যাচ? সেই প্রশ্ন চর্চায় রয়েছে। শনিবার সকাল থেকেই মেঘলা আবহাওয়া দেখা গিয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিন ভোরের দিকে গাঢ় কুয়াশা দেখা গিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর?
রবিবার কলকাতায় দুপুরের পর থেকেই মেঘলা আকাশ থাকবে। তাহলে কি বৃষ্টির সম্ভাবনা থাকছে মহানগরে? সেই প্রশ্ন উঠছে। তবে হাওয়া অফিস বড় কোনও আশঙ্কার বার্তা এখনও দেয়নি। রবিবার মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
আরও পড়ুন:
সর্বশেষ খবর
