Bihar SIR
ভুয়ো ভোটার বাছতে গিয়ে গাঁ উজাড় হওয়ার জোগাড়।

Printed by:
Subhajit Mandal
- Posted:September 30, 2025 7:03 pm
-
Up to date:September 30, 2025 7:23 pm
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবৈধ ভোটার বাছতে গিয়ে গাঁ উজাড়। নিবিড় সংশোধনের পর বিহারের চূড়ান্ত ভোটের তালিকা থেকে বাদ পড়ল ৪৭ লক্ষ ভোটারের নাম। SIR প্রক্রিয়া শুরুর আগে বিহারে মোট ভোটার ছিলেন ৭.৮৯ কোটি। প্রক্রিয়া শেষে ভোটার সংখ্যা দাঁড়াল ৭.৪২ কোটি।
উল্লেখ্য, গত জুন মাসে বিহারে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হয়। আগস্টের শুরুতে প্রকাশিত হয় খসড়া ভোটার তালিকা। ওই খসড়া তালিকায় ৬৫ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছিল। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে রিভিশনের পর আরও প্রায় খসড় তালিকায় থাকা আরও ২১ লক্ষ ৫৩ হাজার মানুষের নাম ভোটার তালিকায় সংযোজন করা হয়েছে। চূড়ান্ত তালিকায় রিভিশনের সময় বাদ গিয়েছেন আরও ৩ লক্ষ ৬৬ ভোটার। সব মিলিয়ে গোটা SIR প্রক্রিয়ায় নাম বাদ গেল ৪৭ লক্ষ ভোটারের। কমিশনের দাবি এরা সকলেই হয় মৃত নয় অবৈধ ভোটার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.
