সোমনাথ রায়, নয়াদিল্লি: বিহারের গোটা এসআইআর বাতিল করে দেওয়ার হুঁশিয়ারি দিল সুপ্রিম কোর্ট! সোমবার শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছে, নির্বাচন কমিশন যদি বিহারের এসআইআর নিয়ে কোনও অবৈধ পদ্ধতি গ্রহণ করে তাহলে সংশোধিত ভোটার তালিকা পুরোপুরি বাতিল করে দেওয়া হবে। বাতিল করা হবে বিহারের নিবিড় সংশোধনের প্রক্রিয়া। এই মামলায় আগামী ৭ অক্টোবর ফের শুনানি হবে সুপ্রিম কোর্টে।
