বিশ্বকাপ ফাইনালের দিনই আইপিএল শুরুর ঘোষণা, প্রথম ম্যাচেই মাঠে নামছেন বিরাটরা?

বিশ্বকাপ ফাইনালের দিনই আইপিএল শুরুর ঘোষণা, প্রথম ম্যাচেই মাঠে নামছেন বিরাটরা?

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের দিনই বড় ঘোষণা। কবে শুরু হবে এবছরের আইপিএল? তা জানিয়ে দিল সম্প্রচারকারী সংস্থা। সোশাল মিডিয়ায় তারা জানিয়েছে ১৯তম আইপিএলের সূচনা হবে ২৮ মার্চ। তবে এখনও পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হবে। সেই সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামেই প্রথম ম্যাচ হবে কি না, তাও জানা যায়নি।

২৬ মার্চ থেকে ভারতের কোটি টাকার লিগ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে গিয়েছে। এদিন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেছে টিম ইন্ডিয়া। এর ২০ দিন পরই দামামা বেজে যাবে আইপিএলের। ফাইনাল হবে ৩১ মে। তবে বিসিসিআই পূর্ণাঙ্গ সূচি জানায়নি। তবে আইপিএলের ফাইনালও পাবে চিন্নাস্বামী। সেই সঙ্গে প্লে-অফের একটি ম্যাচও পাবে। অর্থাৎ একবছর আগে অভিশপ্ত দিন ভুলে ফের ২২ গজের জমজমাট লড়াই দেখবে বেঙ্গালুরুর মাঠটি। আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার পর সেলিব্রেশনের সময় স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়।

আরও পড়ুন:

কিন্তু সূচি বানাতে হিমশিম খাচ্ছে বিসিসিআই। মার্চ থেকে মে মাসের মধ্যে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল ও পুদুচেরিতে নির্বাচন। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে কলকাতা নাইট রাইডার্স ও তামিলনাড়ু থেকে চেন্নাই সুপার কিংস আইপিএলে খেলবে। পাঁচ রাজ্যের নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। সম্ভবত সেই কারণেই এতো জটিলতা। বিসিসিআইয়ের প্রাথমিক পরিকল্পনা ছিল, দুই ভাগে সূচি প্রকাশ করার। প্রথম পর্যায়ের সূচি প্রকাশ করে অন্তত ধোঁয়াশা কাটানো যেত। এরপর নির্বাচনের দিনক্ষণ প্রকাশের পর পরিস্থিতি বুঝে পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত করা যেত। যেরকম ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় হয়েছিল। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এবার ফ্র্যাঞ্চাইজির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আইপিএলের ৭টি হোম ম্যাচের মধ্যে পাঁচটি তারা খেলবে চিন্নাস্বামীতে। দু’টি ম্যাচ খেলবে ছত্তিশগড়ের বীর বাহাদুর সিং স্টেডিয়ামে। অর্থাৎ চিন্নাস্বামী পাঁচটি আইপিএলের ম্যাচ পাচ্ছেই। কিন্তু উদ্বোধনী ম্যাচে কারা খেলবে, তা এখনও ঠিক হয়নি। 

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *