বিপর্যয়ের জেরে ইন্ডিগোর সিইও ইস্তফা দিতেই ম্যানেজিং ডিরেক্টরের বার্তা, ‘ম্যায় হুঁ না’

বিপর্যয়ের জেরে ইন্ডিগোর সিইও ইস্তফা দিতেই ম্যানেজিং ডিরেক্টরের বার্তা, ‘ম্যায় হুঁ না’

খেলাধুলা/SPORTS
Spread the love


ইন্ডিগোর বিপর্যয়ের জেরে অবশেষে ইস্তফা দিয়েছেন সংস্থার সিইও পিটার এলবার্স। এহেন পরিস্থিতিতে কর্মীদের চাঙ্গা করতে এক অভিনব ইমেল করলেন ইন্ডিগোর ম্যানেজিং ডিরেক্টর রাহুল ভাটিয়া। সকলকে আশ্বস্ত করতে লিখলেন, ‘ম্যায় হুঁ না।’

আরও পড়ুন:

ঠিক কী লিখেছেন তিনি? কর্মীদের উদ্দেশে তাঁকে লিখতে দেখা গিয়েছে, ‘ডিসেম্বরে যা হয়েছিল তা হওয়ার কথাই নয়। আমাদের উপভোক্তাদের এটা প্রাপ্য হতে পারে না। আপনাদেরও না। বিশেষ করে ফ্রন্টলাইন কর্মীদের, যাঁদের কোনও দোষ না থাকা সত্ত্বেও সমালোচনার মুখে পড়তে হয়েছে।’ সেই সঙ্গেই তাঁর বার্তা, ‘আমি আমার সমস্ত সহকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, যাঁরা কোম্পানির দায়ভার হৃদয় ও মর্যাদার সঙ্গে বহন করেছেন। নির্ঘুম রাত কাটিয়েছেন। আপনারা সত্যিই ইন্ডিগোর জীবন্ত অনুপ্রেরণা।’ এরপরই মেলের শেষে নাম হিসেবে লেখা রাহুল ওরফে ‘ম্যায় হুঁ না’।

প্রসঙ্গত, ইন্ডিগোর বিপর্যয়ের জেরে বিমান যাত্রীদের ভোগান্তি চরমে ওঠে গত ডিসেম্বরে। একের পর এক উড়ান পরিষেবা বাতিল উড়ান সংস্থা। আটদিন ধরে প্রবল সমস্যার পরে অবশেষে কড়া পদক্ষেপ করে কেন্দ্র। প্রত্যেক দিন ইন্ডিগোর বিমান পরিষেবার ১০ শতাংশ ছেঁটে ফেলা হয়। যাত্রীদের ক্ষতিপূরণে সচেষ্ট হয় ইন্ডিগো কর্তৃপক্ষ। ১০ হাজার টাকা পর্যন্ত ভাউচার ঘোষণা করা হয়ে অতিমাত্রায় ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য। উল্লেখ্য, ভারতে অন্তর্দেশীয় উড়ান পরিষেবার অন্তত ৬৫ শতাংশই নিয়ন্ত্রণ করে ইন্ডিগো। প্রতিদিন উড়ানের সংখ্যা ২৩০০টি। সেই পরিষেবাই সম্পূর্ণরূপে মুখ থুবড়ে পড়ায় চূড়ান্ত ভোগান্তির মুখে পড়েন গোটা দেশের যাত্রীরা।

আরও পড়ুন:

এহেন পরিস্থিতিতে সমালোচনার মুখে পড়েন সংস্থার সিইও-ও। অবশেষে মাস তিনেক পরে ইস্তফা দিলেন তিনি। আর এরপরই কর্মীদের চাঙ্গা করতে ভরসা জোগালেন রাহুল ভাটিয়া। শাহরুখ খানের সুপারহিট ছবির শিরোনাম উল্লেখ করে শোনালেন আশ্বাসবাণী।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *