বামেদের সঙ্গে ২৯ আসনে সমঝোতা, ৪টি নিয়ে দর কষাকষি, কবে প্রার্থী ঘোষণা আইএসএফের?

বামেদের সঙ্গে ২৯ আসনে সমঝোতা, ৪টি নিয়ে দর কষাকষি, কবে প্রার্থী ঘোষণা আইএসএফের?

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


একুশের নির্বাচনে হাত মিলিয়ে সংযুক্ত মোর্চা গড়েও লাভ হয়নি। ছাব্বিশের নির্বাচনে বামেদের সঙ্গে আসন সমঝোতা আইএসএফের। ২৯টি আসনে প্রার্থী দেবে নওশাদ সিদ্দিকির দল। আরও চারটি আসন নিয়ে দর কষাকষি চলছে। তবে কংগ্রেসের সঙ্গে কোনও জোট হয়নি। হুগলির ফুরফুরা শরিফ থেকে সাংবাদিক বৈঠকে একথা জানালেন নওশাদ সিদ্দিকি।

এই বিষয়ে আরও খবর

ভোটের বেশ কয়েকদিন আগে থেকে জোটের আর্জিতে তৎপর নওশাদ সিদ্দিকি। জোটের আর্জি জানিয়েছে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠিও লিখেছিলেন তিনি। শুক্রবার নওশাদ নিজেই জানান, মোট ৭৩টি আসন সমঝোতার কথা হয়েছিল। তবে তাতে বামেদের তরফে সাড়া পাওয়া যায়নি। পরে বামেদের সঙ্গে ২৯টি আসন সমঝোতা হয়। খানাকুল, হরিপাল, মোথাবাড়ি, সুজাপুর, সামশেরগঞ্জ, রঘুনাথগঞ্জ, হরিহরপাড়া, নাকাশিপাড়া, অশোকনগর, মধ্যমগ্রাম, আলমডাঙ্গা, দে গঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ, বসিরহাট (উত্তর), বাদুড়িয়া, বাসন্তী, কুলপি, মল্লিক বাজার, ক্যানিং (পূর্ব) ও ক্যানিং (পশ্চিম), মগরাহাট ,ভাঙ্গড়, উলবেরিয়া (পূর্ব) ও জগৎবল্লভপুর, মহিলাদল, শালবনি, বারাবনি ও বোলপুর – এই কেন্দ্রগুলিতে প্রার্থী দেবে আইএসএফ।

তবে নন্দীগ্রাম, পাঁশকুড়া (পশ্চিম) , ভগবানগোলা এবং মুরারুই – এই চার আসনে লড়তে চায় আইএসএফ। যদিও বামেরা এই আসনগুলিতে ইতিমধ্যেই প্রার্থীতালিকা ঘোষণা করে দিয়েছে। সেক্ষেত্রে পরবর্তী সিদ্ধান্ত কী হবে, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। এখনও পর্যন্ত আইএসএফ কোনও কেন্দ্রেই প্রার্থীর নাম ঘোষণা করেনি। ইদের পর প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলেই জানান নওশাদ।

এই বিষয়ে আরও খবর

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *