বাড়ল কলকাতা-সহ রাজ্যের তাপমাত্রা, প্রেমদিবস এবার আরও ‘হট’

বাড়ল কলকাতা-সহ রাজ্যের তাপমাত্রা, প্রেমদিবস এবার আরও ‘হট’

স্বাস্থ্য/HEALTH
Spread the love


পূর্বাভাস ছিলই। আর সেই পূর্বাভাসকে সত্যি করে সোমবার সকালে বাড়ল রাজ্যের তাপমাত্রা। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। এবার ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার একধাক্কায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।

সকালের দিকে হালকা ঠান্ডা। শীতপোশাক গায়ে না দিলে চলছে না। আবার বেলা বাড়তে না বাড়তেই রোদের দাপট। দুপুরের দিকে সোয়েটার গায়ে রাখাই দায়। বিকেলের পর থেকে হালকা ঠান্ডা। রাতেও বেশ শিরশিরানি ভাব। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই পরিস্থিতি নাকি চলবে বেশ কয়েকদিন। আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে-তে রীতিমতো উষ্ণ থাকবে আবহাওয়া। ওইদিন কলকাতায় দিনে সর্বোচ্চ ২৯-৩০, রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস থাকার পূর্বাভাস মিলেছে। পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০-৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

আরও পড়ুন:

রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ২.৪ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম। হাওয়া অফিস জানাচ্ছে, বুধবার পর্যন্ত শীতের তেমন কোনও পরিবর্তন হবে না, রাতের দিকে হালকা থেকে মাঝারি ঠান্ডা অনুভব হবে, সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। বুধ-বৃহস্পতিবার থেকে শীতের প্রকোপ কিছুটা কমবে। হাওয়া অফিসের যে পূর্বাভাস তাতে আগামী ১৪ ফেব্রুয়ারি দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির কাছাকাছি হয়ে যাবে। রাতের সর্বনিম্ন তাপমাত্রাও ১৭-১৮ ডিগ্রিতে ঘোরাফেরা করবে। অর্থাৎ বেশ ‘হট’ থাকবে ভালোবাসার দিন। তাই ওইদিন প্রেম করতে সোয়েটার না পরে বেরোনোই ভালো।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *