বাংলাদেশের বয়কট ‘প্রভাবহীন’, দর্শকসংখ্যায় সর্বকালের রেকর্ড ভাঙল টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশের বয়কট ‘প্রভাবহীন’, দর্শকসংখ্যায় সর্বকালের রেকর্ড ভাঙল টি-২০ বিশ্বকাপ

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


টি-২০ বিশ্বকাপ বয়কট করার পর ক্রিকেটপ্রেমীদের একটা বড় অংশ চিন্তিত ছিল টুর্নামেন্টের ভিউয়ারশিপ নিয়ে। কারও কারও আশঙ্কা ছিল, বাংলাদেশের মতো বড় ক্রিকেটখেলিয়ে দেশ না থাকলে বিশ্বকাপের দর্শক কমবে। স্পনসররা ক্ষতির মুখে পড়বেন। আইসিসির বিরাট লোকসান হবে। কিন্তু সেসব আশঙ্কা ফুঁৎকারে উড়িয়ে দিয়ে দর্শক সংখ্যায় নয়া রেকর্ড গড়ল এবারের বিশ্বকাপ।

আরও পড়ুন:

আইসিসির চেয়ারম্যান জয় শাহ বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় জানান, ইতিমধ্যেই স্রেফ ভারতেই ৫০ কোটি দর্শক দেখে ফেলেছেন এবারের বিশ্বকাপ। গোটা বিশ্বের দর্শক সংখ্যাটা ৬০ কোটি পেরিয়ে গিয়েছে। এখনও টুর্নামেন্টের নকআউট পর্ব বাকি। স্রেফ গ্রুপ পর্ব এবং সুপার এইটেই এত দর্শক। উচ্ছ্বসিত জয় শাহ বলছেন, “এই টুর্নামেন্ট এবার নতুন উচ্চতায় পৌঁছে যাবে।” টেলিভিশন এবং হটস্টারে ডিজিটাল স্ট্রিমিংয়ে নয়া রেকর্ড গড়তে চলেছে এবারের বিশ্বকাপ।

আসলে এবারের বিশ্বকাপে অংশ নিয়েছিল ২০টা দেশ। ফলে বিশ্বকাপ আগের চেয়ে অনেক বিস্তৃত। ম্যাচের সংখ্যাও অন্যান্য বারের তুলনায় বেশি। আরও একটা বিষয় হল এবারের বিশ্বকাপে একপেশে ম্যাচের সংখ্যা অনেকটাই কম হয়েছে। ফলে দর্শক টানতে সক্ষম হয়েছে এই টুর্নামেন্ট। তাছাড়া এবারের টুর্নামেন্টের আগে যে নানাবিধ বিতর্ক তৈরি হয়েছিল, সেটাও দর্শক টানার কারণ হতে পারে। আরও একটি বিষয় বলে রাখা দরকার, বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করলেও সে দেশে বিশ্বকাপের ম্যাচ দেখানো হচ্ছে। ফলে বাংলাদেশের দর্শকরা যে একেবারে খেলা দেখছেন না তেমনও নয়।

আরও পড়ুন:

বিশ্বকাপের দর্শকসংখ্যার এই রেকর্ডের অর্থ হল, বাংলাদেশ না খেলায় আইসিসি যে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়বে বলে মনে করা হচ্ছিল তেমন কিছুই হচ্ছে না। বরং, গোটা বিতর্কে ক্ষতির সম্মুখীন হচ্ছে শুধু একটা দেশ। সেটা বাংলাদেশ।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *