সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আই-প্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ির পর, সংস্থাটির সল্টলেকের দপ্তরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। আই প্যাকের অফিস থেকে একগুচ্ছ ফাইল এনে তুলে রাখা হল মুখ্যমন্ত্রীর গাড়িতে। কড়া নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে মুখ্যমন্ত্রীর গাড়ি। অফিসের ভিতরে রয়েছেন মুখ্যমন্ত্রী। অফিসে চত্বরে মোতায়েন করা হয়েছে আধা সেনা জওয়ানদের। মোতায়েন রয়েছে কলকাতা পুলিশের কর্মীরাও।
