পুণেতে শিবাজী জন্মজয়ন্তী উদযাপনের সময় অঘটন! হুড়োহুড়িতে পদপিষ্টের পরিস্থিতি, আহত কমপক্ষে ২০

পুণেতে শিবাজী জন্মজয়ন্তী উদযাপনের সময় অঘটন! হুড়োহুড়িতে পদপিষ্টের পরিস্থিতি, আহত কমপক্ষে ২০

রাজ্য/STATE
Spread the love


পুণের শিবনেরি দুর্গে শিবাজী জন্মজয়ন্তী উদযাপনের সময় ভয়ংকর দুর্ঘটনা। হুড়োহুড়িতে পদপিষ্টের পরিস্থিতি। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। তাঁদের মধ্যে রয়েছে অনেক শিশুও।

পুলিশ সূত্রে খবর, শিবাজী জন্মজয়ন্তী উপলক্ষে শিবনেরি দুর্গে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বুধবার বিকেলের পর থেকেই সেখানে ভিড় জমাতে শুরু করেন বহু মানুষ। কিন্তু অত্যাধিক জনসমাগমের কারণে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। দুর্গের হাতি দরজা এবং গণেশ দরজা মানুষজন প্রবেশ করছিলেন। কিন্তু সেই প্রবেশপথ সংকীর্ণ হওয়ার কারণে সমস্যা সৃষ্টি হয়। শুরু গন্ডগোল এবং ধাক্কাধাক্কি। ভিতরে প্রবেশ করতে কার্যত হুড়োহুড়ি পড়ে যায়। এরপরই সেখানে পদপিষ্টের পরিস্থিতি সৃষ্টি হয়। ভিড়ের মধ্যে মাটিতে পড়ে যান বহু শিশু এবং মহিলা। সূত্রের খবর, অনেকেই পদদলিত হয়ে গিয়েছেন। ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন বলে খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিড়ের মধ্যে পিছন থেকে কয়েকজন ধাক্কাধাক্কি শুরু করেন। এর ফলে বেশ কয়েকজন সিঁড়ি দিয়ে পড়ে যান। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্যদিকে, উদ্যোক্তাদের দাবি, অন্যান্যবারের তুলনায় এবছর অনুষ্ঠানে ভিড় অনেকটা বেশি হয়ে গিয়েছিল। তাই নিয়ন্ত্রণ করতে সমস্যার সম্মুখীন হতে হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *