পাক্কা ‘ধুরন্ধর’! সুযোগ বুঝেই ‘ডন ৩’ সিনেমা ছেড়েছেন, রণবীরের থেকে কত কোটির ক্ষতিপূরণ দাবি ফারহানের?

পাক্কা ‘ধুরন্ধর’! সুযোগ বুঝেই ‘ডন ৩’ সিনেমা ছেড়েছেন, রণবীরের থেকে কত কোটির ক্ষতিপূরণ দাবি ফারহানের?

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


‘ধুরন্ধর’ সাফল্যের পর ফারহান আখতারের মেগাবাজেট ‘ডন ৩’ ছবি থেকে সরে দাঁড়িয়েছেন রণবীর সিং। যদিও ‘অতিরিক্ত বায়নাক্কা’র জেরে অভিনেতাকে ছাঁটাই করা হয়েছে, নাকি চিত্রনাট্য নাপসন্দ হওয়ায় তিনি স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন, সেই তত্ত্ব নিয়ে বিটাউনে এখনও জলঘোলা বহাল। এর মাঝেই কানাঘুষো, মাঝপথে সিনেমার কাজ থেমে যাওয়ায় ‘ধুরন্ধর’ রণবীর সিংয়ের উপর নাকি বেজায় চটেছেন ‘ডন ৩’ ছবির দুই প্রযোজক ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানি। আর সেই প্রেক্ষিতেই এবার নাকি আইনি পথে সুপারস্টার সিংকে কাবু করার ছক কষেছেন প্রযোজকদ্বয়। যার জেরে বড়সড় আইনি জটিলতায় পড়তে পারেন রণবীর।

আরও পড়ুন:

প্রযোজকদ্বয়ের দাবি, অভিনেতার জন্যেই সমূহ প্রি-প্রোডাকশনের এগিয়ে যাওয়া কাজ আবারও নতুন করে ছকতে হবে। ফলত, সিনেমাও আরও পিছিয়ে যাবে। দফায় দফায় ২ ঘন্টার বৈঠকেও নাকি উভয় পক্ষ কোনও সমাধানে পৌঁছাতে পারেনি। রণবীর বনাম এক্সেল এন্টারটেইনমেন্টের ঝামেলা মেটাতে নাকি এবার মধস্থ্যতার জন্য এগিয়ে এসেছে প্রোডিউসারস গিল্ড অফ ইন্ডিয়া।

ঠিক কী ঘটেছে? বলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, এক্সেল এন্টারটেইনমেন্টের দুই মালিক রণবীর সিং এবং ফারহান আখতার রণবীর সিংয়ের থেকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছেন। কারণ, বছরখানেক আগে অভিনেতা সবুজ সংকেত দেওয়ার পরই ‘ডন ৩’ ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু করেছিলেন তাঁরা। এমনকী ‘ধুরন্ধর’-এর কাজ শেষ হওয়ার পরই ফারহানের ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমার শুটিং শুরু করার কথা ছিল অভিনেতার। কিন্তু পঁচিশ সালে বছরশেষে আচমকাই শোনা যায়, ‘ডন ৩’ ছেড়ে রণবীর সিং এবার জয় মেহেতার ‘প্রলয়’-এর শুটিং শুরু করবেন। যার জন্য নতুন দিনক্ষণও ছকে ফেলেছেন অভিনেতা। যদিও এহেন সিদ্ধান্তে দর্শকমহল বেশ উৎফুল্লিত। কারণ ২০২৩ সালে ‘ডন ৩’ ছবির টিজার প্রকাশ্যে আসার পর রণবীর সিংকে ‘ডন’ অবতারে দেখে তেলেবেগুনে জ্বলে উঠেছিলেন তাঁরা। তবে সেই দুঃসময়ে অভিনেতার পাশে দাঁড়িয়ে দর্শকদের পালটা চ্যালেঞ্জ করেছিলেন ফারহান আখতার। সেই পরিচালক-প্রযোজককেই কিনা সাফল্যের শিখর ছুঁয়ে ভুলে গেলেন ‘ধুরন্ধর’ রণবীর! মনোমালিন্যের জেরে ফারহানের ইনস্টাতেও আর ঠাঁই নেই তাঁর। এবার খবর, মাঝপথে ‘ডন’-এর কাজ ছাড়ায় মোটা অঙ্কের মাশুল গুনতে হবে রণবীর সিংকে।

‘১২০ বাহাদুর’ স্ক্রিনিংয়ে ফারহান-রণবীর, ছবি-ইনস্টাগ্রাম

বলিউড মাধ্যম সূত্রে খবর, রণবীর নাকি একাধিকবার চিত্রনাট্য পরিবর্তন করিয়েছেন। এবং পরবর্তীতে চূড়ান্ত খসড়া দেখেও তাঁর পছন্দ হয়নি। এরপর ‘ডন ৩’ থেকে সরে দাঁড়ান তিনি। সেই প্রেক্ষিতেই রণবীর সিংয়ের কাছ থেকে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে বসেছেন ফারহান-রীতেশ। প্রযোজকদ্বয়ের দাবি, অভিনেতার জন্যেই সমূহ প্রি-প্রোডাকশনের এগিয়ে যাওয়া কাজ আবারও নতুন করে ছকতে হবে। ফলত, সিনেমাও আরও পিছিয়ে যাবে। দফায় দফায় ২ ঘন্টার বৈঠকেও নাকি উভয় পক্ষ কোনও সমাধানে পৌঁছাতে পারেনি। রণবীর বনাম এক্সেল এন্টারটেইনমেন্টের ঝামেলা মেটাতে নাকি এবার মধস্থ্যতার জন্য এগিয়ে এসেছে প্রোডিউসারস গিল্ড অফ ইন্ডিয়া। তাতেও কিছু লাভ হয়নি। এর মাঝেই শোনা যায়, শাহরুখ খান আবারও ‘ডন’ অবতারে ফিরতে চলেছেন। তবে রণবীর সিং কিন্তু গ্যাঁটের কড়ি খরচা করে ৪০ কোটির ক্ষতিপূরণ দিতে নারাজ। বিষয়টি এবার কোনদিকে গড়ায়? নজর থাকবে সেদিকে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *