পাকিস্তানের ভারত ‘বয়কট’ মেনে নিল আইসিসি? টিকিট বিক্রি নিয়ে নেওয়া হল বিরাট সিদ্ধান্ত

পাকিস্তানের ভারত ‘বয়কট’ মেনে নিল আইসিসি? টিকিট বিক্রি নিয়ে নেওয়া হল বিরাট সিদ্ধান্ত

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের বোধন। তার আগে যাবতীয় কৌতূহল ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে। ১৫ ফেব্রুয়ারি আদৌ হবে তো ক্রিকেটের এই মহারণ? উত্তর এখনও অজানা। তবে আইসিসি’র কাছে শাস্তির আশঙ্কা সত্ত্বেও কলম্বোয় ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের হুমকি দিয়ে রেখেছে পাক বোর্ড। এই পরিস্থিতিতে আইসিসি’র তরফে ভারত-পাক দ্বৈরথ নিয়ে নেওয়া হল বড়সড় সিদ্ধান্ত। প্রশ্ন উঠছে, পাকিস্তানের ভারত ‘বয়কট’ কি মেনে নিল আইসিসি? 

এই বিষয়ে আরও খবর

ভারতের বিরুদ্ধে মাঠে না নামার হুমকি দিলেও এখনও পর্যন্ত এ নিয়ে কোনও সরকারি বিবৃতি জারি করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, এই ‘অস্পষ্টতা’র মধ্যে টিকিট বিক্রি আপাতত বন্ধ করে দিয়েছে আইসিসি। এই ঘটনায় যাঁরা ইতোমধ্যেই কলম্বোর টিকিট কেটে ফেলেছে, তাঁদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে ভারত-পাকিস্তানের লড়াই মাঠে বসে দেখার জন্য মাস খানেক আগে থেকেই ছিল উন্মাদনার পারদ। এই ম্যাচ ঘিরে দর্শকদের কার্যত পোয়াবারোও ছিল। কারণ কার্যত জলের দরে ফলের রস পেয়েছিলেন তাঁরা। নামমাত্র মূল্যে ভারত ও পাকিস্তানের মহারণ দেখার সুযোগ ছিল দর্শকদের সামনে। ফলে নিমেষে শেষ হয়ে গিয়েছিল ভারত-পাক মহারণের টিকিট। এমনকী টিকিট বিক্রি শুরু হতেই ক্র্যাশ করেছিল ওয়েবসাইট।

কিন্তু এখন পরিস্থিতি অতি জটিল। আইসিসি’র কাছে বাংলাদেশ কার্যত ‘ঘাড়ধাক্কা’ খাওয়ায় পর ১ ফেব্রুয়ারি পাকিস্তান ঘোষণা করেছিল, তারা বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে মাঠে নামবে না। যদিও এ ব্যাপারে এখনও পর্যন্ত আইসিসি’কে লিখিতভাবে তারা কিছু জানায়নি। তবে পাকিস্তান সত্যিই যদি ভারতের বিরুদ্ধে না খেলে, তাহলে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়বে শ্রীলঙ্কা। এই পরিস্থিতির কথা তুলে ধরে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড পিসিবি’কে কড়া চিঠিও লিখেছে।

আর এবার ক্রিকেটের নিয়ামক সংস্থার পক্ষ থেকে ভারত-পাকিস্তান ক্রিকেট যুদ্ধের টিকিট বিক্রি বন্ধ করে দেওয়ার খবর প্রকাশ্যে এসেছে। আইসিসি’র ওয়েবসাইটে গেলে দেখা যাচ্ছে, টিকিট কাটা যাচ্ছে না। লেখা আসছে ‘শীঘ্রই টিকিট বিক্রির ঘোষণা করা হবে’। তবে কবে টিকিট বিক্রি করা হবে, সেই তথ্য নেই। আইসিসি সূত্রে জানা গিয়েছে, “এখনও পর্যন্ত পিসিবি থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। সেই কারণেই টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে। ম্যাচ হবে, এমন নিশ্চয়তা পেলেই ফের বিক্রি শুরু হবে। এই মুহূর্তে কোনও রকম আর্থিক ক্ষতি চাইছে না আইসিসি।” তবে আশা, ম্যাচে হবে এই বিষয়ে নিশ্চিত হয়ে ফের টিকিট বিক্রি শুরু হলে তা শেষ হতে বেশিক্ষণ সময় লাগবে না। 

এই বিষয়ে আরও খবর

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *