পরীক্ষাকেন্দ্রে জুতো পায়ে নয়, গ্রুপ সি ও ডি পরীক্ষায় টুকলি রুখতে একাধিক কড়া নির্দেশ এসএসসির

পরীক্ষাকেন্দ্রে জুতো পায়ে নয়, গ্রুপ সি ও ডি পরীক্ষায় টুকলি রুখতে একাধিক কড়া নির্দেশ এসএসসির

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


জুতো পরে পরীক্ষা দিতে যেতে পারবেন না গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষার্থীরা। জুতোর বদলে পরতে হবে চটি। পুরুষ-মহিলা সকল পরীক্ষার্থীদের জন্যই এমন নির্দেশিকা জারি করল স্কুল সার্ভিস কমিশন। ইদানীং জুতোর ভিতরে মোবাইল বা অন্য বৈদ্যুতিন যন্ত্র লুকিয়ে নিয়ে ঢোকার একাধিক ঘটনা ঘটেছে। এই ধরনের জালিয়াতি বা পরীক্ষায় নকল করা আটকাতেই কমিশন এমন সিদ্ধান্ত নিল।

জুতোর পাশাপাশি কোনওরকম অলংকার ও মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকাতেও নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। হাতে পরা যাবে না ঘড়িও। জলের বোতল ও পেনও স্বচ্ছ হতে হবে বলে নির্দেশিকায় উল্লেখ রয়েছে। এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, “পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা ও পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে এই সব নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সম্প্রতি রাজ্যের বিভিন্ন পরীক্ষায় দেখা গিয়েছে জুতোর মধ্যে মোবাইল লুকিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা। সে দিকে লক্ষ রেখেই গয়না ও জুতো পরা নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে।” নিষেধ করা জিনিস নিয়ে কোনও পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে ধরা পড়লে তাঁর পরীক্ষা বাতিল করা হবে। অনুমান, নজরদারির কাজে পুলিশকর্মীর সংখ্যা কম থাকার কারণেই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে কমিশন।

আগামী ১ মার্চ গ্রুপ সি-র লিখিত পরীক্ষা। গ্রুপ ডি-র পরীক্ষা হবে ৮ মার্চ। ইতিমধ্যে পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে শুরু করেছেন অনলাইনে। এবার গ্রুপ সি ও ডি পদে ৮৪৭৮ জনকে নিয়োগ করা হবে। প্রায় ১৭ লক্ষ চাকরিপ্রার্থী এবার গ্রুপ সি ও গ্রুপ ডি-র লিখিত পরীক্ষায় বসছেন বলে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *