আনন্দপুর অগ্নিকাণ্ডের জল গড়াল কলকাতা হাই কোর্টে। বিজেপির শুক্রবারের মিছিলের অনুমতি দিল আদালত। তবে শুভেন্দু অধিকারী বেশ কয়েকটি শর্ত বেঁধে দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। এদিকে, ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা বজায় থাকলেও আনন্দপুরের পথে রওনা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সঙ্গে রয়েছেন বেশ কয়েকজন দলীয় বিধায়ক।
কলকাতা হাই কোর্টের তরফে জানানো হয়েছে, গড়িয়া শীতলা মন্দির অথবা শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে বাঁদিকের রাস্তা ধরে বাইপাস হয়ে নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিল করতে পারবেন শুভেন্দু অধিকারীরা। থানার ২০০ মিটার আগে পর্যন্ত যাওয়া যাবে। মিছিলে সর্বাধিক ২০০০ কর্মী-সমর্থক নিয়ে মিছিল করা যাবে। তবে থানায় স্মারকলিপি জমা দিতে যেতে পারবেন মাত্র ৫ জন। এই শর্তেই মিছিলে অনুমতি দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
