নারী দিবসেও লিঙ্গ বৈষম্য প্রকাশ্যে, তেলেঙ্গানায় ৩ শিশুকন্যাকে ডুবিয়ে মারল বাবা!

নারী দিবসেও লিঙ্গ বৈষম্য প্রকাশ্যে, তেলেঙ্গানায় ৩ শিশুকন্যাকে ডুবিয়ে মারল বাবা!

স্বাস্থ্য/HEALTH
Spread the love


৮ মার্চ, রবিবার আন্তর্জাতিক নারী দিবস পালন করছে গোটা বিশ্ব। সমাজে মেয়েদের অবদানকে কুর্নিশ জানানো হচ্ছে। ঠিক সেদিনই তেলেঙ্গানার মধ্যযুগীয় ঘটনা প্রকাশ্যে এল। সে রাজ্যে ৩ শিশুকন্যাকে ডুবিয়ে মারায় অভিযুক্ত ‘গুণধর’ বাবা। পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে।

শুরুতে অভিযুক্ত যুবক এবং তাঁর স্ত্রী মেয়েদের হারিয়ে যাওয়ার গল্প ফেঁদেছিলেন। গত ৬ মার্চ স্থানীয় থানায় এসে নিখোঁজের অভিযোগ করেন। ঘটনার তদন্তে পুলিশ তিন শিশুকন্যার ছবি ব্যবহার করে। খোঁজখবর শুরু হয়। একটি ম্যাসেজিং অ্যাপে শিশুকন্য়াদের ছবি ছড়িয়ে দেওয়া হয়। অন্যদিকে মেয়েদের শেষ কোথায় দেখা গিয়েছিল, এই প্রশ্নের উত্তরে হাজার রকম উত্তর দেন অভিযুক্ত বাবা। শেষ পর্যন্ত জানা যায়, যুবক তিন শিশুকে স্থানীয় লেকে ছুড়ে ফেলে দেন। অসহায় ভাবে ডুবে মৃত্যু হয় শিশুদের।

আরও পড়ুন:

পুলিশের দাবি, চরম আর্থিক কষ্টের মধ্যে পড়েছিল পরিবারটি। আর্থিক ভার কমাতেই তিন শিশুর পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় দম্পতি। পরিকল্পনা মাফিক, ৬ মার্চ ভোরে তিন শিশুকন্য়াকে লেকের ধারে নিয়ে যায় অভিযুক্ত যুবক। এর পর এক এক করে তিন শিশুকে গভীর লেকের জলের ছুড়ে ফেলে দেয় তিনি। পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন তিনি।

আরও পড়ুন:

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *