নারকেল জলে পুল পার্টি! কলাপাতায় ভোজ, দক্ষিণী শিকড় আঁকড়ে শুরু বিজয়-রশ্মিকার বিবাহ অভিযান

নারকেল জলে পুল পার্টি! কলাপাতায় ভোজ, দক্ষিণী শিকড় আঁকড়ে শুরু বিজয়-রশ্মিকার বিবাহ অভিযান

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


আর মাত্র দু’ দিন। আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের এক হেরিটেজ প্যালেসে রাজকীয় আসরে বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবেন। তার প্রাক্কালেই উদয়পুরে শুরু হয়ে গেল তিনদিন ব্যাপী বিয়ের অনুষ্ঠান। সোমবারই গন্তব্য়ে পৌঁছে গিয়েছেন হবু তারকাদম্পতি। বন্ধুবান্ধব এবং ঘনিষ্ঠ বৃত্তের লোকেরাও একে একে পাড়ি দিতে শুরু করেছেন সেখানে। তাঁদের নিয়েই প্রাকবিবাহ উদযাপন শুরু করেছেন বিজয়-রশ্মিকা।

উদয়পুরে বিয়ের আসর বসলেও বিজয়-রশ্মিকা কিন্তু দক্ষিণী শিকড় ভুলে যাননি। বরং সাজপোশাক থেকে মেনু সবতেই নিজস্ব আঞ্চলিক ছোঁয়া বজায় রেখেছেন। ‘ওয়েলকাম ড্রিংক’ হিসেবে অতিথিদের দেওয়া হচ্ছে নারকেল জল। শুধু তাই নয়, বিয়ের তিন দিন খাবার পরিবেশন করা হবে কলাপাতায়।

আরও পড়ুন:

বলিউড মাধ্যম সূত্রে খবর, উদয়পুর থেকে ৩০ কিলোমিটার দূরের এক প্রাসাদে বসতে চলেছে বিয়ের আসর। সেখানেই সোমবার রাত থেকে সদলবলে বিবাহ অভিযানে মেতে উঠেছেন বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা। কেমন চলে হবু দম্পতির প্রাকবিবাহ উদযাপন? ভেন্যু থেকে ফাঁস হওয়া বেশ কিছু ছবিতেই তার আভাস মিলল। কখনও পাহাড় ঘেরা পুলের মাঝে সারি সারি গ্লাস আর তার সঙ্গে অতিথিদের জলকেলি করতে দেখা গেল তো কোনও ফ্রেমে বা আবার কাড়ল নৈশভোজের টেবিলের সজ্জা। রকমারি ফুল-ফলে সুসজ্জিত নিশি আসর। তবে ঘনিষ্ঠ সূত্র মারফৎ খবর, উদয়পুরে বিয়ের আসর বসলেও বিজয়-রশ্মিকা কিন্তু দক্ষিণী শিকড় ভুলে যাননি। বরং সাজপোশাক থেকে মেনু সবতেই নিজস্ব আঞ্চলিক ছোঁয়া বজায় রেখেছেন। ‘ওয়েলকাম ড্রিংক’ হিসেবে অতিথিদের দেওয়া হচ্ছে নারকেল জল। শুধু তাই নয়, বিয়ের তিন দিন খাবার পরিবেশন করা হবে কলাপাতায়। বলাই বাহুল্য, দক্ষিণী সংস্কৃতিতে নারকেল জল এবং কলাপাতার অর্থবহ গুরুত্ব রয়েছে। দক্ষিণ ভারতীয় বিয়েতে কলাপাতায় খাবার পরিবেশনের ঐতিহ্য বহু প্রজন্মের। আর সেই সংস্কৃতিকে আঁকড়েই উদয়পুরে বিবাহ অভিযান শুরু করেছেন বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা।

Vijay Deverakonda And Rashmika Mandanna Confirm ‘Wedding Of Virosh’Vijay Deverakonda And Rashmika Mandanna Confirm ‘Wedding Of Virosh’
উদয়পুরে বিজয়-রশ্মিকার রাজকীয় বিয়ে। ছবি- ইনস্টাগ্রাম

আগামী ৪ মার্চ হায়দরাবাদে বিজয়-রশ্মিকার তারকাখচিত হাইভোল্টেজ রিসেপশনের অনুষ্ঠান রয়েছে। যেখানে বলিউডের পাশাপাশি দক্ষিণী তারকারাও আমন্ত্রিত। কানাঘুষো, বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানার রিসেপশনে উপস্থিত থাকতে পারেন আল্লু অর্জুন, রামচরণ, রাজামৌলি, প্রভাসদের পাশাপাশি হিন্দি সিনেদুনিয়ার খান-কাপুর, বচ্চনরাও। দিন কয়েক আগেই উদয়পুরের এক হেরিটজ রাজপ্রাসাদ থেকে ভাইরাল এক ভিডিওয় জমকালো বিয়ের আসরের ঝলক দেখা গিয়েছিল। লাল রঙের ভেলভেট কাপড়, রকমারি ফুল, সারি সারি পিতলের নানা মূর্তি ছিল সেখানে। তড়িৎকর্মা ইভেন্ট উদ্যোক্তাদের শশব্যস্ততাই বলে দেয় শেষমুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে। এককথায়, বিজয়-রশ্মিকার বিয়ের আসরকে রাজকীয় কোনও পিরিয়ড ড্রামার শুটিং সেট বললেও অত্যুক্তি হবে না!

বিয়ের ভেন্যু থেকে ফাঁস হওয়া ছবি

উদয়পুরে পাড়ি দেওয়ার আগে রবিবাসরীয় রাতে দক্ষিণী তারকাদ্বয় নিজেরাই বিয়ের খবরে সিলমোহর বসান। সোশাল মিডিয়া বার্তায় অনুরাগীদের প্রিয় জুটি ‘বিরোশ’ জানান, “আমরা নিজেরা কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে বা পরিকল্পনা করার আগেই তোমরা খুব ভালোবাসে আমাদের একটি নাম দিয়েছিলে- ‘বিরোশ’। তাই আজ পূর্ণ হৃদয়ে তোমাদের উৎসর্গ করেই আমরা নতুন পথচলা শুরু করছি। আমাদের বিয়ের এই অনুষ্ঠানের নাম দিচ্ছি- ‘দ্য ওয়েডিং অফ বিরোশ’।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *