নবীন-প্রবীণ সমন্বয়ের চেষ্টা, প্রার্থী তালিকা প্রকাশ হতেই অসন্তোষ, ফাটল উত্তরের বাম শিবিরে!

নবীন-প্রবীণ সমন্বয়ের চেষ্টা, প্রার্থী তালিকা প্রকাশ হতেই অসন্তোষ, ফাটল উত্তরের বাম শিবিরে!

খেলাধুলা/SPORTS
Spread the love


রয়েছে নবীন-প্রবীণ সমন্বয়ের প্রয়াস। বালুরঘাট আসনে বামেদের প্রার্থী হয়েছেন প্রয়াত প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর ছেলে অর্ণব চৌধুরী। তবু সোমবার ঘোষিত বামফ্রন্টের প্রাথমিক প্রার্থী তালিকা নিয়ে শরিক দলগুলো বিশেষত ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের মধ্যে সিপিএমের ‘দাদাগিরি’-র অভিযোগ থেকেই গেল। ফরওয়ার্ড ব্লকের হাত থেকে কোচবিহার উত্তর বিধানসভা আসনটি একরকম কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। স্বভাবতই শূন্যতে থাকা বাম ঐক্যে ফাটল স্পষ্ট।

এই বিষয়ে আরও খবর

কোচবিহার জেলায় এবার বাম শিবিরে এলোমেলো দশা! অভিযোগ, জেলায় বেশি সংখ্যক আসন ফরওয়ার্ড ব্লকের হাত থেকে ছিনিয়ে নিয়েছে সিপিএম। এতদিন জেলার নয়টি বিধানসভা কেন্দ্রের মধ্যে পাঁচটিতে ফরওয়ার্ড ব্লক এবং চারটিতে সিপিএম প্রার্থী দিয়ে আসছিল। এবার ফরওয়ার্ড ব্লকের জন্য সংরক্ষিত কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী ঘোষণা করেছে। সেখানে প্রার্থী করা হয়েছে এসএফআই-র রাজ্য সভাপতি প্রণয় কার্জিকে। আর তাতেই বেজায় চটেছেন ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। 

এবার ফরওয়ার্ড ব্লকের জন্য সংরক্ষিত কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী ঘোষণা করেছে। সেখানে প্রার্থী করা হয়েছে এসএফআই-র রাজ্য সভাপতি প্রণয় কার্জিকে। আর তাতেই বেজায় চটেছেন ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব।

শুধু তাই নয়, সিতাই কেন্দ্রে আদৌ কী হবে, তা এখনও চূড়ান্ত করা যায়নি। ওই কেন্দ্রে প্রার্থীও ঘোষণা হয়নি। ফরওয়ার্ড ব্লকের জেলা সভাপতি দীপক সরকার বলেন, “এই ধরনের সিদ্ধান্ত কর্মী সমর্থকরা মেনে নিতে পারছেন না। কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়ে আসছিল। এখানে পরিবর্তন কেউ মেনে নিতে পারছে না। দলীয়ভাবে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।” যদিও সিপিএমের জেলা সম্পাদক অনন্ত রায় বলেন, “রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন। যেহেতু সাংগঠনিকভাবে ওই এলাকায় সিপিএমের শক্তি ফরওয়ার্ড ব্লকের তুলনায় বেশি তাই সেখানে বামফ্রন্টগত ভাবে সিপিএম প্রার্থী ঘোষণা করেছে।”

এক সময়ের লালদুর্গ হিসেবে পরিচিত শিলিগুড়ি মহকুমা এবং সংলগ্ন বিধানসভা কেন্দ্রগুলিতে নিজেদের জমি পুনরুদ্ধার করতে এবার পুরোনো মুখদের উপরে ভরসা রেখেছে সিপিএম। শিলিগুড়ি আসনে অশোক ভট্টাচার্যের যুগের অবসান হতে চলেছে। বয়সের কারণে তিনি এবার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর আসনে প্রার্থী হয়েছেন পুর নিগমের ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয় চক্রবর্তী। মাটিগাড়া-নকশালবাড়ি আসনে প্রার্থী হয়েছেন কৃষক নেতা ঝড়েন রায়। জলপাইগুড়ি জেলার বামফ্রন্টের প্রার্থী তালিকাতেও তেমন চমক নেই। ছয়টি আসনের মধ্যে পাচটিতে সিপিএম প্রার্থী দিয়েছে। একটি আসন ময়নাগুড়ি ছাড়া হয়েছে আরএসপিকে। সেখানে প্রার্থী হয়েছেন সুদেব রায়। 

এক সময়ের লালদুর্গ হিসেবে পরিচিত শিলিগুড়ি মহকুমা এবং সংলগ্ন বিধানসভা কেন্দ্রগুলিতে নিজেদের জমি পুনরুদ্ধার করতে এবার পুরোনো মুখদের উপরে ভরসা রেখেছে সিপিএম। শিলিগুড়ি আসনে অশোক ভট্টাচার্যের যুগের অবসান হতে চলেছে। বয়সের কারণে তিনি এবার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

আলিপুরদুয়ার জেলার পাঁচ আসনের মধ্যে তিন আসনে প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। জেলার কুমারগ্রাম ও মাদারিহাট আসনটি আরএসপিকে দেওয়া হয়েছে। ফালাকাটা আসনটি পেয়েছে সিপিএম। ফালাকাটায় নতুন মুখ এনেছে সিপিএম। কুমারগ্রাম আরএসপি-র কিশোর মিঞ্জ, ফালাকাটায় সিপিএম-এর কমল কিশোর রায় এবং মাদারিহাটে আরএসপি প্রার্থী হয়েছেন সুভাষ লোহার।

উত্তর দিনাজপুরের ছয়টি আসনে বাম প্রার্থী ঘোষণা হয়েছে। তার মধ্যে একটি সিপিআই, দুটি ফরওয়ার্ড ব্লক এবং তিনটি সিপিএম। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট আসন থেকে বামেদের প্রার্থী করা হয়েছে প্রয়াত প্রাক্তন মন্ত্রী আটবারের আরএসপি বিধায়ক বিশ্বনাথ চৌধুরীর ছেলেকে। সোমবার জেলার ছয়টি আসনে প্রার্থী ঘোষণা হয়েছে। বালুরঘাট, কুশমন্ডি এবং তপন আসন ছাড়া হয়েছে আরএসপিকে। পাশাপাশি গঙ্গারামপুর, কুমারগঞ্জ এবং হরিরামপুর ছাড়া হয়েছে সিপিএমকে।

এই বিষয়ে আরও খবর

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *