Nepal
সম্ভবত শুক্রবারই নেপালের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন সুশীলা।

Printed by: Anwesha Adhikary
- Posted:September 12, 2025 10:13 am
- Up to date:September 12, 2025 10:13 am
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কারকিই! সূত্রের খবর, যাবতীয় দ্বন্দ্ব মিটিয়ে আপাতত সুশীলার হাতেই দেশের ভারত তুলে দিতে চায় জেন জি। প্রেসিডেন্ট রামচন্দ্র পৌঢ়েল এবং সেনাপ্রধান অশোক রাজ সিগডেলের সঙ্গে দীর্ঘ আলোচনার পরই এই সিদ্ধান্ত নিয়েছে নেপালের বিপ্লবীরা, এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। সম্ভবত শুক্রবারই নেপালের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন সুশীলা। তেমনটা হলে প্রথম মহিলা প্রধানমন্ত্রী পাবে নেপাল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.
