দোলের ছুটিতে সোলো ট্রিপ? নিরাপত্তার স্বার্থে আগে থেকে এভাবে সারুন প্রস্তুতি

দোলের ছুটিতে সোলো ট্রিপ? নিরাপত্তার স্বার্থে আগে থেকে এভাবে সারুন প্রস্তুতি

রাজ্য/STATE
Spread the love


দোলের ছুটিতে বেরিয়ে পড়তে চান? সঙ্গে কেউ থাকুক তা চান না। বেশ তো। অসুবিধা কোথায়? একাই বেরিয়ে পড়ুন। এবারের দোলে হিসেবমতো শনি টু বুধ মোট পাঁচদিনের ছুটি। এই লম্বা ছুটিতে দিব্বি কাটিয়ে আসতে পারেন দূরে কোথাও। আর এই একা ভ্রমণের ক্ষেত্রে আলাদা রোমাঞ্চ জাগে। তবে, দোলের সময় নানা অনভিপ্রেত ঘটনা ঘটে। তাই, সোলো ট্রিপে বেরিয়ে যাতে কোনও বিপদে না পড়তে হয়, তার জন্য আগেভাগে বিশেষ প্রস্তুতি নেওয়া প্রয়োজন। কোন কোন বিষয় মাথায় রাখবেন?

ফাইল ছবি

আরও পড়ুন:

১) অজানা কোনও নির্জন জায়গায় একদম যাবেন না। পরিচিত পর্যটন কেন্দ্র বেছে নিন।

২) যে গাড়ি বুক করবেন, চালকের পরিচয়পত্রের কপি নিজের কাছে রাখুন। নেশাগ্রস্ত চালকের গাড়িতে উঠবেন না।

৩) অচেনা মানুষের গাড়িতে লিফ্ট চাইবেন না। নিজস্ব যাতায়াত ব্যবস্থাই নিরাপদ।

৪) দোলের দিন রাস্তাঘাটে বাড়তি ভিড় থাকে। তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই হোটেলে ফিরে আসুন।

Solo-Travel-HappySolo-Travel-Happy
ফাইল ছবি

৫) হোটেল বা হোমস্টে বুক করার আগে তার বিষয়ে ভালো করে খোঁজখবর নিন।

৬) অচেনা জায়গায় গিয়ে স্থানীয় পানীয় বা ভাঙ খেয়ে বিপদে পড়বেন না। এগুলি এড়িয়ে চলাই শ্রেয়।

৭) সোলো ট্রিপে যাবতীয় খরচের দায়ভার নিজেরই। এখানে শেয়ারের কোনও অপশন নেই। তাই আগেভাগে বাজেট ঠিক করে নিয়ে বেরোন। দোলের সময় আপনার বাজেট কিছুটা বাড়িয়ে ধরুন।

Solo-Travel-1Solo-Travel-1
ফাইল ছবি

৮) মনে রাখবেন দোলের সময় নানারকম ঝঞ্ঝাট পোহাতে হতে পারে। তাই যেখানে বেড়াতে যাচ্ছেন সেখানকার লোকাল পুলিশ স্টেশনের ফোন নম্বর, ঠিকানা, কিংবা হাসপাতাল, অ্যাম্বুলেন্স প্রভৃতির ফোন নম্বর নিয়ে রাখুন।

৯) নিজের সঙ্গে সবসময় যাবতীয় পরিচয়পত্রের কপি রাখবেন। যেকোনও এমার্জেন্সিতে এগুলি কাজে লাগবে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *