দীপুর পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস, দেওয়া হবে বাড়ি তৈরির টাকাও, ভোটের বাংলাদেশে কৌশলি ইউনুস!

দীপুর পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস, দেওয়া হবে বাড়ি তৈরির টাকাও, ভোটের বাংলাদেশে কৌশলি ইউনুস!

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


বাংলাদেশের ময়মনসিহে নিহত দীপু দাসের পরিবারকে আর্থিক সহায়তার করবে মহম্মদ ইউনুসের অন্তবর্তী সরকার। পাশাপাশি, দেওয়া হবে বাড়ি তৈরির টাকাও।

ইউনুসের পরামর্শে গত বছর ২৩ ডিসেম্বর বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা দীপুর বাড়ি গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন। একইসঙ্গে সমবেদনাও জানান তিনি। তখনই শোনা গিয়েছিল, সরকারের পক্ষ থেকে দীপুর পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

জানা গিয়েছে, ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার ইউএনও-র তত্ত্বাবধানে দীপুর পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হবে। পরিবারের চাহিদা অনুযায়ী, বাড়ি নির্মাণের জন্য তাদের ২৫ লক্ষ টাকা দেবে অন্তবর্তী সরকার। পাশাপাশি, দীপুর বাবা এবং স্ত্রীকে ১০ লক্ষ টাকা করে অর্থিক সাহায্য দেওয়া হবে। একইসঙ্গে দীপুর সন্তানের ভবিষ্যতের জন্য ৫ লক্ষ টাকার একটি ফিক্সড ডিপোজিটও করে দেবে সরকার। এমনটাও জানা গিয়েছে। এ প্রসঙ্গে মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা বলেন, “এটি একটি নৃশংস অপরাধ। কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। নিশ্চিতভাবে সুবিচার মিলবে।”

গোটা ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। চলছে তদন্ত। দোষীদের প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে বলে অশ্বাস দিয়েছেন শিক্ষা উপদেষ্টা।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *